বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে জাসদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

২৮ শে জুন কুমিরা ঘাটে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নয়জন যাত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিত করন ও গাছুয়া আমীর মোহাম্মদ ফেরিঘাটের কাজের অনিয়মের প্রতিবাদে জাসদ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও ডিসি এসপিকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ও অফিসার্স ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর মাধ্যমে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১০ জুলাই সকালে উপজেলা কমপ্লেক্স গেইটে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন জাসদ সন্দ্বীপ উপজেলা স্ট্যান্ডিং কমিটির আহব্বায়ক আবুল কাশেম মাহমুদ,সভা সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা জাসদের সাধারন সম্পাদক ডাঃ আতাউল হাকিম।শুরুতে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার।

আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি,সাংবাদিক চারু মিল্লাত,জাসদ নেতা মেসবাহ উদ্দিন সেলিম,মোঃ সেলিম সওদাগর, সাংবাদিক পুস্পেন্দু মজুমদার,এম এন হুদা, মাসুক চৌধুরী মোঃ জব্বর সহ আরো অনেকে।এরপর স্বরলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন- সেদিন সাধারণ যাত্রীদের ওপর হামলা করে বেআইনিভাবে আটক আইন বহির্ভূত। সুতরাং মামলা প্রত্যাহার না করা হলে আমরাও অনতিবিলম্বে যাত্রীদের হয়রানি ও মারধরের অপরাধে আইনি ব্যবস্থায় যাবো।পাশাপাশি রাজপথে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করবো।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...