বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে শুক্লাম্বর দিঘীতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে চট্রগ্রাম জেলায় ২৩ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ হিসাবে চন্দনাইশ উপজেলার আলোকিতজন, প্রকৃতি প্রেমী, সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস এর উদ্যোগে এবং চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, পটিয়া রেঞ্জ এর সার্বিক সহযোগিতায় গত ৯ জুলাই রবিবার সকালে চন্দনাইশের পবিত্র আধ্যাত্মিক পীঠস্থান শুক্লাম্বর দিঘীতে, শুক্লাম্বর দিঘীর ব্যবস্থাপনা কমিটির একান্ত আপ্রানতায় দুই শতাধিক ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপন কার্যক্রমের আয়োজন করা হয়।

এ-উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্যোক্তা প্রকৃতি প্রেমী ও সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, কৃষি অফিসার মোঃ আজাদ হোসেন, চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও পটিয়া রেন্জ, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা, ফরেস্টার খোন্দকার মাহবুবুর রহমান। শুক্লাম্বর দিঘী পরিচালনা পর্ষদের সভাপতি হারাধন দেবের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্মলেন্দু ধর, চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য ও শিক্ষানুরাগী, সমাজ সেবক আহসান ফারুক, সংগঠক ও সমাজ সেবক বলরাম চক্রবর্তী, চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সঞ্চিতা বড়ুয়া, প্রাক্তন ইউপি সদস্য ও সমাজ কর্মী অমর ভট্টাচার্য, মিশুক কানুনগোয়, তরুণ সমাজ কর্মী স্নেহাশিস বিশ্বাস টুনু, অসীম ভট্রাচার্য ও শুক্লাম্বর দিঘী’র অফিসিয়াল ব্যবস্থাপক বাবলা দত্ত, সহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ। সভায় আলোচকবৃন্দ বলেন, নির্মল পরিবেশ ও সুস্থ জীবনের চাহিদায় পরিবেশ সুরক্ষা রাখার জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই প্রকৃতি, বন সংরক্ষণের প্রতি দায়িত্বশীল ভূমিকা সকলের জরুরি। সভায় বক্তারা আরো বলেন, প্রকৃতিপ্রেমী দেবাশীষ কান্তি বিশ্বাস প্রতি বছর নিজ উদ্যোগে এবং আলোকিত জনদের সাথে নিয়ে পরিবেশ সুরক্ষায়- স্কুল, কলেজের শিক্ষার্থীদের কে এবং সংগঠন পর্যায়ে পরিবেশ বিষয়ে অনুপ্রানিত করে তোলার লক্ষ্যে সেমিনার, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ সহ, বৃক্ষের চারা বিতরন ও বিদ্যালয় অঙ্গনে চারা রোপন কার্যক্রম চলমান রেখেছেন, যা আমাদের অনুকরণীয়। এভাবে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে উদ্যোগী হয়ে উঠতে পারি পরিবেশ সুরক্ষায়।

উদ্বোধনী আলোচনা শেষে শুক্লাম্বর দিঘীর পাড়ে ফলজ, ঔষধি গাছের চারা রোপন কার্যক্রমে অংশগ্রণ করেন উদ্বোধক বৃন্দ, আলোচকবৃন্দ এবং স্থানীয় সংগঠন ও যুবসমাজ। বৃক্ষগুলোকে সংরক্ষণ এবং পরিচর্যার জন্য শুক্লাম্বর দিঘী ব্যবস্থাপনা কমিটি ও চন্দনাইশ কৃষি বিভাগ বিশেষ মনিটরিং সুপারভিশন এবং প্রযুক্তিগত সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...