রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই ২০২৩ ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাছিমপুর কান্দিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগীর ফার্মের ভিতর হতে ১১০০ (এক হাজার একশত) বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ফাহিম (২৪), পিতা- মোঃ ফায়েজ উদ্দিন, সাং- মাছিমপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ এমদাদুল হক (২৮), পিতা- মোঃ লোকমান হাকিম, সাং- মাসাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দ্বয়কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ফাহিম এবং মোঃ এমদাদুল হক পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদ্বয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন লোকালয়ের পরিত্যাক্ত বাড়ি-ঘর, ফার্ম, ফ্যাক্টরী ব্যবহার করে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলের মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...