ফটিকছড়ির ছিলোনিয়া গ্রামের প্রকৌশলী উত্তম বড়ুয়া (৬৫) হৃদরোগ আক্রান্ত হয়ে গত ৫ জুলাই বুধবার ঢাকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ৬ জুলাই ছিলোনিয়া জ্ঞানরত্ন বিহার প্রাঙ্গণে রতনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে শয়ন বড়ুয়ার সঞ্চালনায় অনিত্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনিত্য দেশনা করে উদ্বোধন করেন এম প্রিয়বোধি স্থবির, প্রধান অতিথি ছিলেন প্রজ্ঞাজ্যোতি স্থবির, প্রধান সদ্ধর্মদেশক সুমনজ্যোতি স্থবির। স্মৃতিচারণ করেন অধ্যক্ষ পলাশ বড়ুয়া, প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, চৌধুরী দিপঙ্কর বড়ুয়া, সন্তু বড়ুয়া, শঙ্কু বড়ুয়া, টিংকু বড়ুয়া, বিমান বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, বৌদ্ধনেতা রূপন কান্তি বড়ুয়া, পিযুষ বড়ুয়া। শোক প্রকাশ করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন গীতিকার-সঙ্গীত পরিচালক অপু বড়ুয়া, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পার্থ বড়ুয়া, প্রকৌশলী দেবরাজ বড়ুয়া, প্রকৌশলী পনেল বড়ুয়া, প্রকৌশলী সজীব বড়ুয়া, প্রকৌশলী সৈকত বড়ুয়া।
অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি তিন মেয়ে স্ত্রী ও অনেক গুণগ্রাহী রেখে যান। ৯ জুলাই রবিবার নিজবাড়ি ছিলোনিয়ায় পারলৌকিক সদগতি কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদানের আয়োজন করা হয়েছে।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন প্রয়াতের বড় ভাই চট্টগ্রাম জেলা স্বাস্থ্য পরিদর্শক অব. অমিতাভ বড়ুয়া।

