শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ে বেছে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
প্রথম ওয়ানডের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরের দিন সেটি প্রত্যাহার করা ওপেনার তামিম ইকবালের জায়গায় একাদশে সুযোগ হয়েছে ব্যাটার মোহাম্মদ নাইমের। বিশ্রামে থাকায় আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন না তামিম। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
আরেকটি পরিবর্তন হলো বিশ্রাম দেয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে আফগানিস্তান।
বৃষ্টি আইনে প্রথম ওয়ানডে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...