বুধবার, ৮ জুলাই ২০২৬

প্রয়াত নেতাদের কবরে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর শ্রদ্ধা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে চট্টগ্রাম-১০ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু আজ বাদ জুমা প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
নেতৃবৃন্দ মরহুম এমএ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এমএ হান্নান, ইছহাক মিয়া, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এমএ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু ও ডা. আফছারুল আমিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোেেসন চৌধুরী বাবুল, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. জাবেদ, সাবেক যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, এমএ মান্নানরে সন্তান চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, ডা. আফছারুল আমীনের সন্তান ডা. ফয়সাল আমিন প্রমুখ।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ মোকাবেলায় মহিউদ্দিন বাচ্চু আমাদের সর্ব সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। তার বিজয় কোন ব্যক্তির বিজয় নয়, এটা বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, শেখ হাসিনার বিজয়।
আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রয়াত নেতারাই আমাদের জীবনে চলার পথের পাথেয়। তারা অনুপ্রেরণা যুগিয়েছেন বলে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। তাই তাদের পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই পথের নতুন কা-ারি মহিউদ্দিন বাচ্চু হতে চলেছে। ভোটারদের আস্থা ও ভরসা অর্জনের মধ্য দিয়ে তাকে বিজয়ী করতে পারলে এটা আমাদের সকলের জন্য একটি মহান বিজয়।
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু বলেন, সকল স্তরের নেতাকর্মীরা যদি সহযোগিতা করেন এবং আমি যদি নির্বাচিত হই আপনাদের অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হবো। এই অঙ্গীকার পালনে আমি অবশ্যই আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। এছাড়াও স্থানীয় যে সমস্যা রয়েছে তা সমাধানে সকলের সহযোগিতায় আমি সচেষ্ট হবো। আমি আশা করি, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী যারা ছিলেন তাদেরও যথেষ্ট যোগ্যতা ছিল তারা মনোনয়ন না পেলেও আমাকে সহযোগিতা করবেন। কারণ আমরা দলের এক এবং অভিন্ন শক্তি। আমাদের একমাত্র লক্ষ্য ও অর্জন হবে নৌকার বিজয় সুনিশ্চিত করা, যার প্রভাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করবে।

এই বিভাগের সব খবর

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে ৩-২ ব্যবধানে নাটকীয় ম্যাচে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে...

সর্বশেষ

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...