বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিরা ঘাট থেকে হাজতে নেওয়া যাত্রীদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

টিকেট বিড়ম্বনায় কুমিরা ঘাটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঈদে বাড়ি না ফিরতে দিয়ে থানা হাজতে নেওয়া যাত্রীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, কুমিরা ঘাট উন্মুক্ত করে দেয়া, যাত্রী হয়রানি বন্ধ এবং নিরাপদ নৌ-যাতায়াতের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ-এর উদ্যোগে আজ ৭ জুলাই ২০২৩, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচী। এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মামলার অন্যতম আসামী টিপুল চন্দ্র সাহা, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সংগঠনের উপদেষ্টা এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার মোঃ মামুনুর রশিদ, কর্ণফুলী ইন্সুরেন্সের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কাজী শাহেদুল করিম, ব্যারিস্টার সোহরাওয়ার্দী আরাফাত খান, সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির প্রথম সভাপতি মোঃ রিদোয়ানুল বারী পারভেজ, সীতাকুণ্ড ভাটের খীল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম, মুছাপুর ৭নং ওয়ার্ড প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা তৈয়ব, সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল আলম রাশেদ, ঐতিহ্যবাহী মুছাপুর প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন রিপন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবদুর রহিম, আন্দরকিল্লা সাহিত্য বিচিত্রা’র ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন নিশান, সন্দ্বীপ সাংবাদিক ইউনিটি চট্টগ্রামের আহ্বায়ক আবদুল হান্নান হীরা, মোঃ জোবায়ের হোসেন, সাফায়েত উল্যাহ আদর, প্রাণের সন্দ্বীপ মানবদরদী সংগঠনের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম দ্বীপ, মোঃ পারভেজ, সুধীর দে সুমন প্রমুখ।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...