বুধবার, ৮ জুলাই ২০২৬

সাংবাদিকদের সাথে লায়ন মোহাম্মদ ইমরানের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

সিমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ মোহাম্মদ ইমরান বলেছেন, সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। তারা জাতির অন্যতম স্তম্ভ। তাই চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য হতে পেরে গর্বিত।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছি ব্যবসা বাণিজ্যে। পৃথিবী থেকে বিদায়ের বেলায় কোনো কিছুই সাথে নেওয়া সম্ভব নয়। তাই জীবনের বাকি সময় ব্যয় করতে চাই মানবসেবায়। ভূমিকা রাখতে চাই দেশের চলমান উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, অঞ্জন কুমার সেন, মো. ইসকান্দর আলী চৌধুরী এবং আসিফ সিরাজ।
সভাপতির বক্তব্যে সালাহ্‌উদ্দিন মো. রেজা বলেন, ইউনিক বাংলাদেশ গঠনে প্রয়োজন সুশিক্ষিত এবং মানবিক জনগোষ্ঠী। লায়ন আলহাজ মোহাম্মদ ইমরান ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত। আজ থেকে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবেরও সদস্য। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তিনি বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি। লায়ন মোহাম্মদ ইমরানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

অনুষ্ঠানের শুরুতে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সহ–সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু, স্থায়ী সদস্য জামালুদ্দীন ইউছুফ, নির্মল চন্দ্র দাশ, আফজল রহিম সিদ্দিকী, স্বপন কুমার মল্লিক, একেএম কামরুল ইসলাম চৌধুরী, প্রদীপ নন্দী, আবু জাফর মো. হায়দার, জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মো. শহীদুল ইসলাম, স্বপন দত্ত, গোলাম সরওয়ার, দেব প্রসাদ দাস দেবু, মাহবুব উর রহমান, নুরউদ্দিন আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আসিফ সিরাজ, বিপুল বড়ুয়া, মো. কুতুব উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন খোকন, ফারুক তাহের, রাজেশ চক্রবর্তী, আবুল কালাম বেলাল, মো. গোলাম মর্তুজা আলী, এস এম আজিজুল কদির, রবি শংকর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে ৩-২ ব্যবধানে নাটকীয় ম্যাচে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে...

সর্বশেষ

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...