বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে কাভার্ডভ্যান চালক হত্যায় জড়িত নারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরে কাভার্ডভ্যান চালক হত্যায় রোজিনা বেগম ওরফে রোজি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। খুলনার দৌলতপুর থানার উত্তর বণিকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই।

গ্রেপ্তার রোজিনা বাগেরহাটের শরণখোলা থানার মালিয়া গ্রামের রাজপুর এলাকার রোস্তম মোল্লার মেয়ে।

পিবিআই চট্টগ্রামের পরিদর্শক ইলিয়াস খান বলেন, কাভার্ডভ্যান চালক আকরাম উল্ল্যাহকে শ্বাসরোধে হত্যার পর খুলনা পালিয়েছিলেন তিনি।২০১৫ সালে খুলনার এক ব্যক্তির সঙ্গে রোজির বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করতেন। চট্টগ্রামে তার স্বামীর চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে আকরাম উল্যাহর সঙ্গে তার পরিচয় হয়। করোনাকালে চাকরি চলে গেলে স্বামী-স্ত্রী গ্রামে চলে যান। পরে তার স্বামী সৌদি আরব চলে যান। মেয়েকে বোনের কাছে রেখে চট্টগ্রাম শহরে ফিরে আসেন রোজী। পোশাক কারখানায় চাকরি নেন। ২০২২ সালের ডিসেম্বরে আকরামের সঙ্গে তার আবার দেখা হয়। তাদের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে সম্পর্ক গড়ে উঠে। বিবাহিত আকরামও তিন সন্তানের বাবা। চলতি বছরের এপ্রিল থেকে দু’জনে একসঙ্গে থাকা শুরু করেন। কিন্তু খরচ বহন করতে না পারায় দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়।

গত ৩০ জুন ঝগড়া হলে তাদের সম্পর্কের বিষয়টি রোজির স্বামীকে জানানোর চেষ্টা করেন আকরাম। তাতে বাঁধা দেন রোজি। এসময় তারা ধস্তাধস্তিতে জাড়িয়ে পড়েন। এর একপর্যায়ে রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করেন রোজি। আকরামকে খুন করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখেন রোজি। পরদিন সকালে বাসে করে খুলনা চলে যান তিনি। কিছুদিন পর বাসায় ফিরে এসে রক্তমাখা কাপড় পেছনের নালায় ফেলে দিয়ে আবারও খুলনায় যান। অভিযান চালিয়ে খুলনার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নিহত আকরামের মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির চাবি ও ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...