বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক ছাত্রীদের নিয়ে কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় রাউজান রামগতি ধর, রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ঢাকা জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সাইকোলজিস্ট ও প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমান।

কর্মশালায় কিশোরীদের সেন্সিবল ব্যবহার, আচরণ, আবেগ নিয়ন্ত্রণ, মোবাইল আসক্তিতে পড়ে খামখেয়ালি না থাকা, জীবনের প্রাইয়োরিটি সেট করে আগানো, কিশোরী হিসেবে মানসিক পরিবর্তন এর প্রভাব, বন্ধুদের সাথে পজিটিভ থাকা, পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন তিনি।

কর্মশালার শেষে তিনি একটা প্রশ্নউত্তর সেশন পরিচালনা করেন। এসময় কিশোরীরা নিজেদের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূখ্য আলোচক তানজিয়া রহমান। মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তারের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)’র সহধর্মিণী মিশকাত আফরিন, সিনিয়র সহকারী কমিশনার হিমাদ্রী খীসা, সিনিয়র সহকারী কমিশনার মাছুমা আক্তার, রাউজান উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী তানজিনা তন্নী ঊর্মী ও সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মিণী নাবিহা সিদ্দিকা যূথী।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...