বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আদালতে জমা দিয়ে জামিন পেলেন ব্যবসয়ী বাবুল মিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের মামলায় নিজের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট জমা দিয়ে জামিন নিয়েছেন সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা আফরোজ চৌধুরীর আদালত এই আদেশ দেন। মোহাম্মদ বাবুল মিয়া, সন্দ্বীপ উপজেলা মাইটভাংগা ইউনিয়নের ইয়াছিন সুকানীর বাড়ীর মৃত মোহাম্মদ ইয়াছিনের ছেলে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহম্মেদ বলেন, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের মামলায় সিটি স্ক্যাপ প্ল্যানার্সের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়ার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে পাসপোর্ট জমা দেওয়া শর্তে জামিন মঞ্জুর করেন।

পরে আদালতে নিজের মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট জমা দিয়ে তিনি জামিন নেন। মামলার নথি থেকে জানা যায়, নগরের হালিশহর থানা সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেড বন বয়েজ নামক প্রকল্পে বহুতল ভবন নির্মাণের জন্য প্লট মালিকের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তি দেখিয়ে ফ্ল্যাট বিক্রয়ের ৩৩ লাখ টাকা দাম নির্ধারণ করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেড মামলার বাদী মো. জাহেদ হোসেনের সঙ্গে ২০১২ সালের ৯ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্ল্যাটের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিভিন্ন সময়ে ২৯ লাখ টাকা গ্রহণ করে প্রতিষ্ঠানটি। কিন্তু ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ফ্ল্যাট সম্পূর্ণ হস্তান্তর করতে ব্যর্থ হয়। ফ্ল্যাট রেজিষ্ট্রি না দেওয়া স্বত্ত্বেও ২০১৫ সালের ৮ নভেম্বর আরও এক লাখ টাকা দেন সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেডকে। এজন্য ২০১৩ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ৭ বছরে ৮৪ মাসের ভাড়া মাসে ১৫ হাজার টাকা দাবি করে ১২ লাখ ৬০ হাজার দাবি করেন মো. জাহেদ হোসেন। ২০২১ সালের ১১ জানুয়ারি জাহেদ হোসেন আদালতে মামলাটি করেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...