শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

৬৮ বছরে বয়সে ভোগের কভার গার্ল রেখা!

- Advertisement -
Single page 1st Paragraph

৬৮ বছর বয়সে এসে প্রথমবার ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হলেন রেখা। তাঁর দেখা মিল ভোগ আরায়িার কভারে। ২০১৪ সালের পর থেকে তাঁকে আর সেই অর্থে পর্দায় দেখা যায়নি। তারপর এভাবে সোজাসুজি এই জনপ্রিয় ম্যাগাজিনের কভার পেজে এই রূপে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

একটি ছবিতে মাথায় জরির কাজ ভর্তি টুপিসহ সোনালি জরি এবং ছোট পাথরের কাজ করা পোশাক পরে থাকতে দেখা যায় রেখাকে। উইংগড লাইনার, মেরুন লিপস্টিকের সঙ্গে খোঁপা এবং জড়োয়ার গয়নায় নজর কাড়লেন তিনি।

আরেকটি ছবিতে তাঁকে ইজিপশিয়ান রানির বেশে দেখা যায়। মাথায় ময়ূরের পেখমের মতো মুকুট, কানে পেল্লাই সাইজের একটি দুল। পরণে রয়েছে মুকুটের সঙ্গে ম্যাচ করা সোনালি পোশাক যেখানে নীল এবং সোনালি জরির কাজ করা কলার এবং হাতা দেখা যাচ্ছে।

আরব দেশের রানির বেশেও তাঁকে দেখা যায়। মাথায় টিকলি, ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে সোনালি শাড়িতে যেন তাঁর রূপ আরও ফেটে পড়ছিল। পায়ে পরেছিলেন স্টিলেটো। কে দেখে বলবে তাঁর বয়স ৬৮!

সাদা আনারকলি, নাগরাই জুতোর সঙ্গে ম্যাচিং গয়না পরেও দেখা যায় তাঁকে। প্রতিটা লুকেই যে তিনি বিশেষ ভাবে নজর কেড়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তবে চমক দিয়ে তাঁকে পুরনো স্টাইলের পশ্চিমী পোশাকেও দেখা গেল বইকি! সাদা কলার এবং হাতাওয়ালা কালো গাউনে নজর কাড়লেন তিনি। মাথায় ছিল সেই সুপরিচিত ব্রিটিশ টুপি।

একটি লাল গাউন পরা ছবিও দেখা যায় তাঁর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছবি করি বা না করি সিনেমা আমায় কখনই ছেড়ে যায় না। আমার কাছে বহু স্মৃতি আছে যা আমায় ভালো রাখে। যা আমি ভালোবাসি।’

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...