শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শাকিব খানের সঙ্গে আমার ডিভোর্স হয়নি :বুবলী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম স্ত্রী অপু বিশ্বাসের মতো দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলীও তার জীবনে অতীত, তাদের বিচ্ছেদ হয়ে গেছে— এ কথা স্পষ্ট করেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেই কথার কাউন্টার দিয়ে বুবলীও জানিয়েছিলেন, আলাদা থাকলেও তাদের বিচ্ছেদ এখনো হয়নি।

সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে আবারও সেই একই দাবি করলেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র জগতে আসা শবনম বুবলী। এক প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘শাকিব খানের সঙ্গে আমার এখনো আইনি বিচ্ছেদ হয়নি। আমরা আলাদা থাকছি মাত্র।’

নায়িকা বলেন, ‘শাকিব খান যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। কোনো মিথ্যা নিউজ বা প্রোপাগান্ডা শুনে নয়। শাকিব খান তো বাচ্চা না। তাকে কেউ কিছু বোঝালেও তিনি সংসার ছেড়ে চলে যাবেন না। এই সম্পর্কের বিষয়ে এখন সম্পূর্ণ সিদ্ধান্ত তার।’

বুবলী এও জানান, ‘আমার চেষ্টা যেটা করার আমি করেছি। এখনো আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি।’

২০১৬ সালে শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। ওই বছর মুক্তি পায় এ জুটির ‘বসগিরি’ ছবিটি। এরপর তারা ধারাবাহিক এক ডজন ছবিতে জুটি বেঁধে কাজ করেন। প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়েও করেন। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় গিয়ে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী।

গুঞ্জন বহু আগে থেকেই চলছিল, অবশেষে গত বছরের সেপ্টেম্বরে বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা প্রকাশ্যে আনেন বুবলী। তাতে মান্যতা দেন শাকিব খান। এর কয়েকদিন বাদেই শোনা যায়, ভেঙে গেছে কিং খানের দ্বিতীয় সংসারও। এরপর নায়ক নিজেই একাধিক সাক্ষাৎকারে জানান, বুবলীর সঙ্গে তার সব শেষ।

এর আগে ২০০৮ সালে নিজের প্রায় ৮০টি ছবির নায়িকা অপু বিশ্বাসকেও গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালে কলকাতার একটি হাসপাতালে প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের জন্মও হয়েছিল গোপনে। সেই খবর অপু বিশ্বাস প্রকাশ করেন ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলের লাইভে গিয়ে।

কিন্তু এর কয়েক মাস পরই প্রথম স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। পরবর্তী তিন মাসে কোনো মীমাংসা না হওয়ায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের তালাক কার্যকর হয়ে যায়। তারপর থেকে ছেলে আব্রাম খান জয় তার মা অপু বিশ্বাসের কাছেই থাকে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....