বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাউজান এখন সারাদেশের মডেল : ফজলে করিম

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করায় রাউজান এখন সারাদেশের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের প্রতিটি  ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় আছে।

প্রত্যেক ইউপি সদস্যের জন্য ১ হাজার বর্গফুটের স্থায়ী কার্যালয় করছি। বহুতল ভবনে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় আছে।

মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছি। আমার মৃত্যুর পর রাউজানে কবর দেওয়া হবে এটাই চাওয়া।

সোমবার (৩ জুলাই) দুপুরে নগরের পাথরঘাটায় চট্টগ্রামস্থ রাউজান সাংবাদিক পরিষদের নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন সিইউজের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আল রাহমান, সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত, মোহাম্মদ জহির, দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুজন ঘোষ, বিজয় টিভির নিউজ ইনচার্জ মোরশেদ হোসেন চৌধুরী, আলোকিত চট্টগ্রামের স্টাফ রিপোর্টার রুমন ভট্টাচার্য প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমান লালু, কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, উপজেলা পূজা পরিষদ নেতা ম্যালকম চক্রবর্তী প্রমুখ।

যোগাযোগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে রাউজানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানের চুয়েটে সেশন জট নেই, রাউজানে হরতাল নেই। রাউজানে আছে শৃঙ্খলা আর কর্তব্যনিষ্ঠা। যার যার দায়িত্ব তারাই পালন করছে। আমরা শুধু সরকারের পক্ষে মনিটরিং করছি।

তিনি বলেন, আমাদের কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছি। সবার হাতে টাকা আছে, কিন্তু কৃষি জমিতে কেউ বাড়ি বানাতে পারে না। আমাদের ৩৫ হাজার কৃষক আছে। তাদের সার, বীজ, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছি। রাউজানে সরিষা ও সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। এজন্য তেল তৈরি করতে মেশিন দিয়েছি দুইটি। রাউজানের তরমুজ এত সুমিষ্ট যে একবার খেলে বার বার খেতে চায়। আমরা ২০ লাখ ফলের গাছ লাগিয়েছি। এক ঘণ্টায় লাগিয়েছি পৌনে পাঁচ লাখ। আগামী ১৫ জুলাই পাঁচ লাখ ফলের চারা লাগাব। এর মধ্যে এক লাখ দেব ছাত্রছাত্রীদের। ৩৫ হাজার কৃষককে। বাকিগুলো তালিকা করে পুরো রাউজানে লাগানো হবে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...