বুধবার, ৮ জুলাই ২০২৬

রিয়াজ উদ্দিন বাজারের কাঁচা মরিচের তিন আড়তদারকে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

দোকানে মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণ না করায়, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের তিন কাঁচামরিচ বিক্রয়কারী আড়তদারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় নগরীর পাহাড়তলী এলাকার রূপসা ফুডকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্।
জানা গেছে, দোকানে মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারের কাঁচা মরিচ আড়তদার মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা সংরক্ষণ না করায় প্রণব ট্রেডার্সকে ২ হাজার ও রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলীর এলাকার রূপসা ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন, রেয়াজুদ্দিন বাজারে আজকের অভিযানে আমাদের মূল উদ্দেশ্য ছিল কাঁচামরিচের বাজার যাচাই করা। আমরা অভিযানে কারসাজির প্রমাণ পেয়েছি। ব্যবসায়ীরা আড়ত থেকে কাঁচামরিচ কিনে এনে বাড়তি দরে বিক্রি করছিল। তারা আমাদেরকে মূল্য তালিকা ও ভাউচার দেখাতে পারেনি।
তিনি আরো বলেন, প্রতিদিন নগরের বিভিন্ন বাজারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...