বুধবার, ৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভাগ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন : নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি কিভাবে ভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।
আজ (সোমবার) সকালে চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঈদ উল আযহার শুভেচ্ছা পোঁছে দিতে গিয়ে সমবেত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।
এই সময় তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধান করেন। বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এই সময় উপমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ১০০ পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। তিনি অসুস্থ আওয়ামী লীগ নেতা লায়ন মো. ইখতেয়ার ও মো. রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জননেত্রী শেখ হাসিনা আপনাদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাঁর ঈদের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে এসেছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। বঙ্গবন্ধু কন্যার ওপর আপনাদের আস্থা রাখতে হবে। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপমন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক সর্দার, দিদারুল আলম, আকতার জামান, ফারুক জামান, রেজাউল করিম রাজু, জুবায়ের কাকী, আশরাফ উদ্দিন সিদ্দিকী জাগির প্রমুখ।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...