বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে ডুবে শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে মো. সিয়াম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

সিয়াম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়ার আব্দুল মাবুদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

সিয়ামের চাচা আবদুর রহমান বলেন, সিয়াম দুপুরে তার বাবার সঙ্গে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় পানিতে ডুব দিলে তলিয়ে যায় সিয়াম। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, নদীতে ডুবে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে মৃত ঘোষণা করা হয়েছে

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...