শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম এর নতুন কমিটি ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

“এসো করি রক্ত দান,বাঁচিয়ে তুলি শত প্রাণ” এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম।উক্ত সংগঠন এর ২০০৩-২৪ সেবাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কলেবরে। ২ জুলাই বিকালে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন হোটেল রয়েল ইন এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুল আলম। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাষ্টার বিষ্ণুপদ রায়,কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,বিশিষ্ট সাংবাদিক সালেহ নোমান, কবি মোস্তফা হায়দার,সাংবাদিক মোজাম্মেল হোসেন,সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন,বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী নরেশ্বর দাস।দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফয়সাল ও ফোরামের প্রতিষ্ঠাতা খোদাবক্স সাইফুল। সভা সঞ্চালনা করেন মোঃ টিপু সুলতান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক নজরুল নাঈম,আব্দুর রহমান ঈমন সহ ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় ২০২৩-২৪ সেবাবর্ষের জন্য মোঃ টিপু সুলতানকে সভাপতি ও হাফেজ মােঃ আব্দুল হালিমকে সাধারন সম্পাদক করে একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সভায় বক্তারা বলেন একটি সংগঠনের মাধ্যমে রক্ত দানের মতো একটি মহৎ কর্মকান্ডের উদ্যোগ নিয়ে যখন শতশত মানুষের প্রাণ বাঁচানো হয় তখন এর চেয়ে সেরা মানবিক কাজ আর কিছুই হতে পারেনা। এক সময় এই রক্তদাতা সংগ্রহ করা ছিলো খুবই কঠিন কাজ। এ সমস্ত সংগঠন হয়েছে বলে খুব সহজে মানুষ রক্ত সংগ্রহ করতে পারে।অতএব এ সমস্ত সংগঠনকে সবাই পৃষ্ঠপোষকতা করে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...