সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪ জন,আহত দুই

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদ উল আযহার দিনেও সড়কে ঝরলো প্রাণ, রক্তে রন্জিত হলো রাজপথ।সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও দুজন।প্রান হারিয়েছে তিনটি গরুও। আজ ২৯ জুন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার পুকুরপাড় নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।খবর ইউএনবির। নিহতরা হলো,গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২),সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, সকালে রাজশাহী থেকে আম বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল।

ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে একটি গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ সময় তিনটি গরুরও মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া, আহত শরিফুল ও তাঁর স্ত্রী শাপলা খাতুনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...