মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইউক্রেনের ক্রামাটোর্স্ক শহরে রাশিয়ার বিধ্বংসী হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের ক্রামাটোর্স্ক শহরে রাশিয়া বিধ্বংসী হামলা চালিয়েছে।শেষ পর্যন্ত ঐ হামলায় দশ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হবার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হয়েছে। হামলার কথা স্বীকার করে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন ২৮ শে জুন বুধবার ক্রামাটোর্স্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। জরুরী পরিষেবাগুলো উদ্ধারকারী দলগুলোর ছবি পোস্ট করেছে।দলগুলো একটি ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধার চালাচ্ছে যার মধ্যে একটি রেস্তোরাঁ রয়েছে। ক্রামাটোর্স্ক ফ্রন্ট লাইনের পশ্চিমে অবস্থিত। সেখানে পূর্ব ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে যুদ্ধ চলছে।২০২২ সালের এপ্রিলে শহরের রেলওয়ে স্টেশনে একটি রুশ হামলায় ৬৩ জন নিহত হয়েছিল। ইউক্রেনও মঙ্গলবার ক্রেমেনচুকে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।একটি শপিং মলে রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার ঠিক এক বছর পর এটি ঘটলো। এদিকে রয়টার্সের অন্য এক খবরে বলা হয়েছে,বুধবার লিথুনিয়া বলেছে তাঁরা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য নরওয়ে নির্মিত দুটি নাসামস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। জেলেন্সকির সাথে আলোচনার জন্য কিয়েভ যাওয়ার সময় লিথুনিয়ান প্রেসিডেন্ট গিতানাস নৌসেদা এই চুক্তির ঘোষণা দেন।এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জেলেন্সকি। তিনি টুইট করেছেন যে লিথুনিয়ান নেতার প্রতি তিনি কৃতজ্ঞ। সূত্র:-রয়টার্স, এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...