শনিবার, ২৭ জুন ২০২৬

 বাদল -সভাপতি, সুমন -সম্পাদক

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার কমিটি গঠন

- Advertisement -
Single page 1st Paragraph

বাদল রায় স্বাধীন সারা দেশে সাংবাদিকদের আস্থা ও সাংবাদিক সমাজের বহুমুখী কল্যানে দীর্ঘ ৪২ বছর ধরে কাজ করে আসছে জাতীয় সাংবাদিক সংস্থা।উক্ত সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার প্রথম সভা, বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ও কমিটি গঠন ২৬ জুন সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।সন্দ্বীপ এনাম নাহার মোড়স্থ তাজ হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে উক্ত সভা ও প্রশিক্ষণ কর্মশালা।সভায় সভাপতিত্ব করেন দৈনিক সকালের সময় পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি বাদল রায় স্বাধীন।সভা সঞ্চালনা করেন দৈনিক আমার সংবাদ ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমন।

সাংবাদিক প্রশিক্ষক হিসাবে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী,জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েত উল্যাহ কায়সার। সভায় আগামী দুই বছরের জন্য সন্দ্বীপ উপজেলার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। সভায় সর্বসন্মত সিদ্ধান্ত মোতাবেক দৈনিক সকালের সময় পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীন কে সভাপতি, সন্দ্বীপ জার্নাল পোর্টালের সম্পাদক ইশতিয়াক আহমেদ মেহরাজ কে সহ-সভাপতি, দৈনিক একুশের বাণীর রিপোর্টার মামুন আল রশিদ কে সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদ ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন কে সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোর এর সাবেক ফটো সাংবাদিক এস এম মাহবুবকে যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার প্রতিনিধি নজরুল নাঈম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় বক্তারা বলেন এই সংগঠন সকল সংবাদ কর্মীদের কল্যান ও নতুন সংবাদ কর্মী সৃষ্টিতে কাজ করে যাবে। এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে সখ্যতা বজায় রেখে নির্যাতিত, নীপিড়িত সাংবাদিকদের পাশে দাঁড়াবে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...