বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজির যোগদান

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরেআলম মিনা চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ৬১তম উপ-মহাপরিদর্শক হিসেবে যোগদান করেছেন। তিনি গত রবিবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়।

যোগদান পরবর্তী নুরেআলম মিনা, অতিরিক্ত ডিআইজি (এডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), কমান্ড্যান্ট, এসপি চট্টগ্রাম রেঞ্জ, ডিআইজি অফিসের চার এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারদের নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ‘জাগ্রত ৭১’ ও ‘রণবীর ৭১’ এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেন এবং ২০০১ সালে ২০তম বিসিএস এর একজন সদস্য হিসেবে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন।

২৩ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে সুনাম, যোগ্যতা, পেশাদারিত্ব এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ অনেক কমান্ডিং পদে অধিষ্ঠিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...