বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে সি প্লাসসহ ৪ আইপি টিভির অফিস সিলগালা, সরঞ্জাম জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অনুমোদনহীন ইন্টারনেট প্রটোকল টেলিভিশনগুলোর (আইপি টিভি) বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। আজ রোববার অভিযানের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয় বহুল আলোচিত ‘সি প্লাস টিভি’সহ চারটি আইপি টিভি। বাকি তিনটি টিভি হচ্ছে সি-ভিশন টিভি, ২৪টিভি ও এসভি টিভি। এসব আইপি টিভির অফিসগুলো সিলগালা করে দেওয়ার পাশাপাশি সরঞ্জামও জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে অবৈধভাবে পরিচালিত সব আইপি টিভির কার্যক্রম বন্ধ করা হবে। অভিযানকালে ‘২৪টিভি’র কার্যালয়ে ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নগরীর ওআর নিজাম রোডের সেন্ট্রাল প্লাজার পেছনে থাকা এ টিভি অফিসে ঢুকে হতবাক হন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তা-কর্মচারীরা।
এ অফিস থেকে অবৈধভাবে আইপি টিভি পরিচালনার পাশাপাশি ভেজাল পণ্যও তৈরি করা হচ্ছিল। বিভিন্ন রাসায়নিকসহ সেখানে পাওয়া যায় মধু, বিভিন্ন মরিচ, হলুদ, মসলা, সয়াবিন, নারিকেল তেলসহ বিভিন্ন সামগ্রী।
জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত দুটি ভাগে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে একটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়।
এহসান মুরাদ বলেন, নীতিমালা অনুযায়ী যেসব আইপি টিভি লাইসেন্স কিংবা অনুমোদন না নিয়ে কার্যক্রম পরিচালনা করছে সেগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
হিমাদ্রি খীসা বলেন, নগরীর ওআর নিজাম রোডে সেন্ট্রাল প্লাজার পেছনে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত সি-ভিশন টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। টিভি পরিচালনার সরঞ্জাম জব্দ করে অফিস সিলগালা করে দেওয়া হয়েছে।

 

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...