সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

- Advertisement -
Single page 1st Paragraph

শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। রোববার বিকালে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ সোমবার (২৬ জুন) হাজীদের কাবা থেকে মিনায় নেয়া হবে।

আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন হাজীরা। মিনাতে অবস্থানের পর, মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। মুজদালিফায় রাত্রী যাপনের পর ১০ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা।

পরে জামারায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হবে। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

করোনার বিধিনিষেধের কারণে গত তিন বছর বড় পরিসনে হজ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে এবার লাখ লাখ মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ মক্কা মদিনা শহর।

এ বছর প্রায় ২০ লাখের অধিক মুসল্লি হজ পালন করছেন। যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণ।

হজ মৌসুমে হাজিদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এজন্য সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩২টি হাসপাতালে প্রস্তুত রেখেছে। এছাড়া রয়েছে ১৪০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন করার জন্য এখাতে ৩২ হাজার প্যারামেডিকেল কর্মী মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের...

সর্বশেষ

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...