বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‘ছড়ার আধ্যাত্মিক পুরুষ ও ছড়ার ফেরিওয়ালা সুকুমার বড়ুয়া’

- Advertisement -
Single page 1st Paragraph

রোস্তম আলির দোস্ত ছিল, পোস্তগোলার ওস্তাগার, সস্তা দামে গোস্ত নিতে, বস্তা খোঁজে মোস্তফার/”অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান…….এমনি অনেক ছন্দময় ও অন্তমিলের বাংলা ছড়ার মুকুটহীন সম্রাট বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। শনিবার (২৪ জুন) বাংলা সাহিত্যের এ জীবন্ত কিংবদন্তির উপস্থিতিতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে ‘সুকুমার সন্ধ্যা’। নগরীর থিয়েটার ইন্সটিটিউট  মিলনায়তনে বোধনের আবৃত্তিশিল্পীরা ছড়ায় ছড়ায় জীবন্ত কিংবদন্তী সুকুমার বড়ুয়ার যাদুকরি ছড়ার অনন্য মুহূর্ত মেলে ধরে।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বোধনের প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল। সোহেল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজের সঞ্চালনায় মহিলা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহানা শরমিন তালুকদার বলেন, ‘বোধনের এ মুহুর্তটা খুবই সম্মানের। যেখানে বাংলা সাহিত্যের কালজয়ী ছড়ার যাদুকর স্বয়ং উপস্থিত রয়েছেন। বোধনের এ আয়োজনের প্রশংসনীয় ভূমিকা রয়েছে।’

এছাড়া সুকুমার বড়ুয়ার প্রিয় ছড়া নিয়ে আলোচনা পর্ব অতিথি সঞ্চালক ছিলেন শিশুসাহিত্যিক ছড়াকার রাশেদ রউফ। তিনি এ পর্বে বিভিন্ন প্রেক্ষাপটের রচিত ছড়ার মূল্যায়নে প্রাণবন্ত করে রাখেন। এতে অতিথি আলোচক ছিলেন কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিশুসাহিত্যিক জসীম মেহবুব।

অতিথি আলোচকরা বলেন, ছড়ার প্রধান আকর্ষণ হচ্ছে ছন্দ। যেখানে ফুটে উঠেছে ছন্দের যাদুর খেয়াল, রয়েছে অনুপ্রাসের পাশাপাশি বিদ্রুপ। তাই খুবই স্বতঃস্ফূর্ত ও তাৎক্ষণিকভাবে তিনি এতো প্রিয় ছড়া লিখেছেন। কোনটা প্রিয় সেটা বলা খুবই দুষ্কর। যেখানে সময়ের বাস্তবতা, সমাজ মনষ্কতা, মানবতার প্রতিচ্ছবি, মধ্যবিত্তের দারিদ্র্যতা ও শোষণের কষাঘাত উঠে এসেছে। তাই তিনিই একমাত্র ব্যক্তি যিনি বাংলা একাডেমির তিনটি পুরস্কারে সম্মানিত হয়েছেন। ছড়ার এ আধ্যাত্মিক পুরুষ বাংলাসাহিত্যের জীবন্ত কিংবদন্তি কবি হিসেবে সমাদৃত।

একক ও বৃন্দ পরিবেশনায় অংশ নেন বোধনের শিশুবিভাগের শিল্পী অনুদীপ নাথ, অনুশ্রী দাশ, অন্বেষা দাশ, অভিনব বড়ুয়া, অভিমন্যু বড়ুয়া, অভিরূপ সেন, অরিত্র চৌধুরী, অরিত্র বড়ুয়া, অরিত্রা এঞ্জেল, অরুন্ধতী বড়ুয়া, অর্জয়িতা নন্দী ঘুড়ি, আইমান বিন নাছির চৌধুরী, আনভিতা আরুশি, আন্তর্লীনা কর, আয়ুশ বরুয়া, আরাধ্যা ঋদিনী কুহু, আরাধ্যা দাশ, আরিনাভ রুদ্র, ইচ্ছে বড়ুয়া, ইয়াস চৌধুরী, উদ্দীপ্ত দাশ, ঋত্তিকা খাস্তগীর, ওমি সেন, চিন্ময় চৌধুরী, দিব্য দাশ, দেবাজ্যোতি দে, নুসরাত বিনতে নাছির, পূর্ণতা চক্রবর্তী, প্রত্যুষ বিশ্বাস, প্রিয়মা দাশ, প্রেক্ষা দাশ, মোহাম্মদ বিন আব্দুল কায়াম চাঁদ, রাজন‍্য ঘোষ, রাজর্ষি চৌধুরী, রাজর্ষী চৌধুরী, রাফিয়াতুন সানজানা রিহা, রোশনী বিশ্বাস, শামসুল আদনান চৌধুরী, শোভন দাশ, শৌভন দাশ, শ্রবণা ভৌমিকা, শ্রেষ্ঠ বিশ্বাস, সনম নন্দী, সিদরাতুল মুনতাহা তোয়া, সীমান্ত দে, সুহিতা দে, সোয়াদ সাদমান আলম, স্বাগতা চক্রবর্তী, অরিত্রিকা চৌধুরী, ইয়াশরা ফাতিমা প্রমুখ।

শিশুদের এ প্রযোজনার নির্দেশনা ও মহড়া পরিচালনায় ছিলো আবৃত্তিশিল্পী ঈশা দে। সঞ্চালনায় শিশু আবৃত্তিশিল্পী সুপ্তি দাশ ও পূর্ণ বিশ্বাস। ছিল বড়দের পরিবেশনায় আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের নির্দেশনায় ‘মেজবান হাইলে আয়ুন’ দলীয় প্রযোজনা। প্রায় আড়াই ঘণ্টা বেশি সময় মনোরম এ সুকুমার সন্ধ্যায় উপস্থিত সংস্কৃতি প্রিয়দের মনে পিনপতন নীরবতায় প্রাণ সঞ্চারিত করে। আরও উপস্থিত ছিলেন ছড়ার এ ফেরিওয়ালার সহধর্মিণী ননী বালা বড়ুয়া, ছেলে অরূপ রতন বড়ুয়া, মেজো মেয়ে রঞ্জনা বড়ুয়া।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...