শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপ পৌরসভাস্থ বাতেন মার্কেটে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠছে বিভিন্ন পশুর হাট। ২৩ জুন ছিলো ঐতিহ্যবাহী বাতেন মার্কেটে গরু ছাগল ও ভেড়ার হাট।আগামী সোমবারে মিলবে দ্বিতীয় কোরবানীর হাট।

প্রথম দিনে হাটে পুরো দমে বেচা-কেনা শুরু না হলেও প্রচুর গরু,ছাগল, ভেড়া বিক্রির জন্য নিয়ে এসেছে বেপারী ও গৃহস্তরা।এসেছে প্রচুর মানুষ।কেউ বাজারে এসেছেন কোরবানি উপলক্ষে পশু ক্রয় করতে। আবার কেউ এসেছেন পশু বিক্রির উদ্দেশ্যে। এতে কোরবানির পশুর হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। শুক্রবার বিকালে সন্দ্বীপ পৌরসভাস্থ বাতেন মার্কেটে পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতা মাষ্টার মনির হোসেন বলেন আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ আগেও অন্য হাটে গিয়েছি। হাট ঘুরে বুঝতে পেরেছি এ বছর কোরবানির পশুর দাম বিগত বছরের তুলনায় কিছুটা বেশি। তবুও সাধ্যের মধ্যে পছন্দের গরু কেনার চেষ্টা করছি। এদিকে কোরবানির পশুর হাটের নিরাপত্তার বিষয়ে বাজারের ইজারাদার মোঃ কাসেম বলেন হাটে পশু কেনা-বেচা নির্বিঘ্নে করতে আমরা মেয়র মোক্তাদের মাওলা সেলিমের নির্দেশে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছি।এছাড়াও প্রচুর স্বেচ্ছাসেবক দিয়ে বিশৃঙ্খলা ও অনাকাঙ্কিত ঘটনা রোধে তৎপর রয়েছি। প্রশাসনের সহযোগিতাও রেখেছি।তবে পৌরসভার ৪ টি ইজারাকৃত হাটের পরিবর্তে কয়েক জায়গায় অস্থায়ী হাট বসানোতে আমরা ইজারাদাররা লাভের পরিবর্তে লসের হিসাব গুনতে হবে। এছাড়াও একই দিনে সিডিউল না করে ২/৩ জায়গায় হাট বসাচ্ছে।

এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। গরু বিক্রেতা চৌধুরী ও ইউসুফ ব্যাপারী জানান বাজারে প্রায় গরু গুলো দেশী জাতের। সন্দ্বীপে এখন গরু,ছাগল ভেড়া পালনের প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে বিশাল চর জাগার কারনে।তাই গরুর দাম ও সাধ্যের ভেতর রয়েছে এবং গরুর চাহিদাও মিটছে।ঘুচছে মাংসের অভাব। তবে সরকারী ভাবে গরু ছাগলের রোগব্যাধী নিরসনে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসা সেবা ও সহযোগিতা অপ্রতুল। তাদের লোকবল সংকটের কারনে সেটা হতে পারে। সেটা বাড়ানোর অনুরোধ করছি।

সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রেতা আয়ুব হোসেন বলেন হাটে আনা পশুর স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা বা কৃত্রিম কিছু শরীরে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম প্রতিটি পশুর হাট মনিটরিং করে। সন্দ্বীপে কোথাও সে ব্যবস্থা দেখলামনা।তাই তিনি গবাদি পশুর চিকিৎসা সেবা এবং এ সমস্ত কার্যক্রম চোখে পড়েনা বলে প্রাণী সম্পদ অফিসের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এবং তাদের দৃশ্যমান কোন কার্যক্রম নেই বলে অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতামত জানতে চেয়ে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় মতামত জানা জায়নি।আয়ুব হোসেন তা জেনে বলেন কর্মকর্তা বিনা কাজে সব সময় খুব ব্যস্ত থাকেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...