মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

‘নিখোঁজ সেই সাবমেরিনের কেউ আর বেঁচে নেই’

- Advertisement -
Single page 1st Paragraph

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিখোঁজ সাবমেরিন টাইটানের পাঁচ অভিযাত্রীর কেউই আর বেঁচে নেই। ধারণা করা হচ্ছে, পানির প্রচণ্ড চাপে ডুবোযানটি বিধ্বস্ত হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এছাড়াও বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ওই সাবমেরিন পরিচালনাকারী সংস্থা ‘ওশেনগেট’।

টাইটানিকের কাছে যে ধ্বংসাবশেষ মিলেছে, তা ডুবোযান টাইটানের বলে নিশ্চিত হওয়ার পরপরই এই বিবৃতি আসে পরিচালনাকারী সংস্থা ওশেনগেট থেকে।

বৃহস্পতিবার (২২ জুন) বস্টনে ইউএস কোস্ট গার্ড ঘাঁটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মুগের। তিনি জানান, তারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছেই অপর একটি ধ্বংসাবশেষের খোঁজ পান। সেখানে ডুবোযান টাইটানের পাঁচটি বড় অংশ পাওয়া যায়। আর এসব অংশ দেখে নিশ্চিত হওয়া গেছে, পানির নিচে যাওয়ার পর এতে বিস্ফোরণ হয়েছিল।

ডুবোযানটিতে ঠিক কখন বিস্ফোরণ হয়েছিল সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

তিনি আরও জানিয়েছেন, টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ১৬০০ ফুট দূরে টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। যার মধ্যে টাইটানের সামনের নাকের অংশ, কাঠামোর বাইরের অংশ এবং বড় একটি ধ্বংসস্তূপ রয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা এটি এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এ কর্মকর্তা। কারণ বর্তমানে সেখানকার অবস্থা তেমন ভালো নয়।

এদিকে, ওশেনগেটের এক বিবৃতি জানিয়েছে, তারা দুঃখজনকভাবে হারিয়েই গেছেন। তারা সত্যিকারের অভিযাত্রী ছিলেন- যারা অ্যাডভেঞ্চার, গভীর সমুদ্রে অনুসন্ধান এবং বিশ্বের সমুদ্র রক্ষায় একটি স্বতন্ত্র বিশ্বাসে একমত পোষণ করতেন। এই কঠিন সময়ে এই পাঁচজন ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা এই মৃত্যুতে শোক জানাচ্ছি।

সাবমেরিনটিতে পাইলটসহ ৫ আরোহী ছিলেন। আরোহীরা হলেন, ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং (৫৮), ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান (১৯), টাইটান প্রস্তুতকারী কোম্পানি ওশনগেটের শীর্ষ নির্বাহী স্টকটন রাশ (৬১) এবং সাবমেরিনটির চালক ও ফরাসি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা পল হেনরি নারগিওলেট (৭৭)। ডুবোযানটির পাইলট ছিলেন স্টকটন রাশ নিজেই।

কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে গত রোববার (১৮ জুন) রওনা দিয়ে নিখোঁজ হয় সাবমেরিন টাইটান। ডুব দেয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...