রবিবার, ২১ জুন ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের কাছে হারল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারলো বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য সমতায় হলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ হারে ২-০ গোলে।

ভারতের ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলছে লাল-সবুজ জার্সিধারীরা।

লেবানন একটি-দুটো সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে আনিসুর রহমান ছিলেন দেয়াল হয়ে। প্রধমার্ধে লেবাননকে গোল করতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্ধে টানা আক্রমণ চালায় লেবানন। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল হজম না করা বাংলাদেশ শেষ ১৭ মিনিটে দুই গোল হজম করে। ৭৯ মিনিটে তারিক কাজীর ভুলে প্রথম হজম করে বাংলাদেশ। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে খায় আরেক গোল। লেবাননের গোলদাতা হাসান মাতুক ও খলিল বাদির।

৭৯ মিনিটে ফাঁকা পেয়ে যায় লেবানন। দুই ফুটবলার ঢুকে পড়েন বক্সের মধ্যে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। একজন আরেকজনকে পাস দিয়ে সহজেই জায়গা বের করে নেন। ডরিচের অ্যাসিস্ট থেকে গোল করেন হাসান মাতুক।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রক্ষণেরই ভুলে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। এবারও পুরো ফাঁকা পেয়ে গিয়েছিল লেবানন।

ফারানের পাস থেকে খলিল বাদের সহজেই বল জালে জড়ান। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেবানন।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...