বুধবার, ৮ জুলাই ২০২৬

মোরশেদ মুরাদ ও তার মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- Advertisement -
Single page 1st Paragraph

ন্যাশনাল ফিনান্স লিমিটেডের ৩০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহীম এবং তার মা গুলশান আরা বেগমকে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তারা নগরীর পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোড আবাসিক এলাকার বাসিন্দা। বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

আদালতের আদেশে বলা হয়, ঋণ আদায়ের লক্ষে ২০১৮ সালে অর্থঋণ মামলা দায়ের করলে ডিক্রি হয়। ডিক্রি অনুযায়ী ছয় মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও তা হয়নি। একপর্যায়ে ৩০ কোটি ৩৯ লাখ ১৮ হাজার ৬৮ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর জারি মামলা দায়ের করে ন্যাশনাল ফিনান্স লিমিটেড। এরপরও টাকা পরিশোধ করেননি বিবাদীরা। বন্ধকী সম্পত্তি বিক্রয়ের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রচারিত হলেও দরপত্র না পড়ায় তা সফল হয়নি। বিআরপিডি সার্কুলার অনুযায়ী ডাউন পেমেন্ট জমা দিয়ে সুদ মওকুফ সুবিধা গ্রহণ করে ঋণ পরিশোধের কোন সদিচ্ছা দেখায়নি। ঋণ পরিশোধের যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাদীরা ঋণ পরিশোধে এগিয়ে আসছে না। বিবাদী মোরশেদ মুরাদ ইব্রাহীম একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি উল্লেখ করে আদেশে আরো বলা হয়, চট্টগ্রামের অর্থঋণ আদালতে তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণের মামলা চলমান রয়েছে। ঋণ পরিশোধ না করে তিনি দেশে বিদেশে বিলাস বহুল জীবন যাপন করছেন। শুনানি সময় বিবাদীদের পক্ষে তাদের আইনজীবী বলেন, বিবাদীরা বনেদী ব্যবসায়ী পরিবারের সদস্য। দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

করোনা জনিত বিশ্ব মন্দার কারণে ঋণের টাকা পরিশোধ করা হয়নি। ঋণের বিপরীতে মূল্যবান সম্পত্তি দায়বন্ধ রয়েছে। বেঞ্চ সহকারী বলেন, হামিদা ডোজা লিমিটেড নামের ব্যবসা প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছিলেন বিবাদীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হচ্ছেন গুলশান আরো বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন তার ছেলে চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহীম।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...