বুধবার, ৮ জুলাই ২০২৬

চমেক হাসপাতাল : ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা থেকে সরে এল স্যান্ডর

- Advertisement -
Single page 1st Paragraph

সরকারের কাছ থেকে বকেয়া পাওনা পরিশোধে বিলম্ব ও অসহযোগিতার অভিযোগ তুলে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দেয় সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। পাবলিক–প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) আওতায় ঢাকার নিটোর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসে দুটি সেন্টার স্থাপন করে ভারতীয় এ প্রতিষ্ঠান। সেবাদান বাবদ সরকারের কাছ থেকে বকেয়া পাওনা পরিশোধে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও অসহযোগিতার অভিযোগ করে ২২ জুন বৃহস্পতিবার থেকে দুটি সেন্টারেই একযোগে ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর বুধবার রাতে ডায়ালাইসিস সেবা বন্ধের এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামের দুটি সেন্টারেই কিডনি ডায়ালাইসিস সেবা চালু থাকছে। ডায়ালাইসিস সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেডের ম্যানেজার (হিসাব) নাজমুল হাসানের বরাতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে স্যান্ডরের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাসের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ডায়ালাইসিস সেবা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। এর ফলে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে না। এ সেবা যথারীতি চালু থাকবে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...