শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে স্মরণ কালের ইতিহাসে সেরা নারী সমাবেশ করেছে হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

 “নারীর ক্ষমতায়ন উন্নয়ন ও সমৃদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মূলনীতি” এই শ্লোগান নিয়ে সন্দ্বীপে স্মরণ কালের সেরা নারী সমাবেশ করেছে হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।সমাবেশ স্থলে দলে দলে হাজার হাজার নারীর অংশগ্রহনে কানায় কানায় ভর্তি হয়ে যায় পুরো প্যান্ডেল।কোথাও তিলধারনের জায়গা না থাকায় বাড়ির দরজা, বাগান ও রাস্তায় দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শুনেছে সকল নারী। এছাড়াও নিজ এলাকার বিভিন্ন সমস্যা অকপটে নিঃদ্বিধা ও নিঃসন্কোচে তুলে ধরে তার সমাধানের দাবী তুলেছেন তারা।প্রধান অতিথিও তাদের সে সকল সমস্যা লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন। ১৭ জুন শনিবার বিকেল ৪ টায় হারামিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বাশিক পাটোয়ারীর বাড়িতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা।সভায় সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বৈরী আবহাওয়ায় মধ্যে সন্দ্বীপের ইতিহাসে কোন বাড়িতে হাজারো নারীর উপস্থিতিতে সমাবেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সুধী জনদের মতামত। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মাঈনউদ্দীন মিশন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, আমানউল্ল্যা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হালিম উল্ল্যাহ বাবুল সহ কয়েকজন নারী সদস্য।

সমাবেশে উল্লেখযোগ্য উপস্থিতি ছিলো সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, সন্দ্বীপ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন,সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার সহ উপজেলা ও হারামিয়া ইউনিয়ন আওয়ামীলিগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা সহ অন্যান্য বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা বিধবা ভাতা,পঙ্গু ভাতা,মাতৃত্ব ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ সহ ৫০ টির অধিক ভাতার আয়োজন করেছে। আজ কাউকে আর না খেয়ে মরতে হয়না। তাই এমন জনবান্ধব সরকারকে জনস্বার্থে আবারাে নির্বাচিত করতে হবে।আর তার জন্য দেশের অর্ধেকের বেশী নারী ভোটারদের মাঝে এই সমস্ত বার্তা পৌঁছে দিতে হবে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...