মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইউক্রেনের বন্দর শহর ওডেশায় রাশিয়ার তীব্র হামলা, দক্ষিনে সাফল্য দাবী করছে ই্উক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৫ই জুন বৃহস্পতিবারের সবচেয়ে আলোচিত দুটো খবর হলো:বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, তার দেশ রাশিয়ার কিছু কৌশলগত পারমাণবিক অস্ত্র পেয়েছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের শুরুতে বলেছিলেন,তিনি তার প্রতিবেশী এবং মিত্রদের কাছে কিছু স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র মোতায়েন করবেন। **ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের জন্য ফরাসি পররাষ্ট্র মন্ত্রনালয় এবং ফরাসি গণমাধ্যম আউটলেটের ওয়েবসাইটগুলোর জাল সংস্করণ তৈরি করা সংক্রান্ত বিভ্রান্তিমূলক প্রচারণার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গত সপ্তাহে কাখোভকা বাঁধের ধ্বংসের পর খেরসন এলাকায় আগামী সপ্তাহগুলোতে ব্যাপক অভাব দেখা দেবে। গতকাল রাশিয়া ইউক্রেনের বন্দর শহর ওডেশায় তীব্র হামলা চালিয়েছে।একটি রুশ ক্ষেপণাস্ত্র বুধবার ভোরে দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় আঘাত হানে, এতে অন্তত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় চারটি কালিব্রো ক্রুজ মিসাইল ব্যবহৃত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,একটি ক্ষেপণাস্ত্র একটি গুদামে আঘাত করেছে।সেখানে তিনজন নিহত হয়েছে এবং রুশ হামলায় ওডেসা শহরের কেন্দ্রস্থলে বাড়ি এবং দোকানগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউক্রেন কর্মকর্তারা জানিয়েছেন,ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারে এমন কাউকে খুঁজে বের করার জন্য উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন।জাতিসংঘের ত্রাণ সংস্থা এই হামলার নিন্দা জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গত সপ্তাহে কাখোভকা বাঁধের ধ্বংসের পর খেরসন এলাকায় আগামী সপ্তাহগুলোতে ব্যাপক অভাব দেখা দেবে। উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার ভয়েস অফ আমেরিকার মাইরোস্লোভা গোঙ্গাদজেকে বলেন, রাশিয়ার সেনাবাহিনী আক্রমণাত্মক অভিযান পরিচালনা করলেও ইউক্রেন দেশের পূর্ব এবং দক্ষিণে আক্রমণাত্মক অভিযান পরিচালনা করছে। সুতরাং, ইউক্রেনের বাহিনী বর্তমানে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযানে নিযুক্ত রয়েছে। সূত্র:- ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...