রবিবার, ১ নভেম্বর ২০২৬

ভূমধ্যসাগরের গ্রীস উপকূলে অভিবাসন প্রত্যাশী ভরা নৌকাডুবি,৭৯ জনের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

আবারও ভূমধ্যসাগর ট্র্যাজেডী।আবারও সলিল সমাধি ঘটলো বহু তাজা প্রাণের।অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া একটি মাছ ধরার নৌকা গ্রিসের উপকূলের কাছাকাছি জায়গায় ডুবে গেছে।এই ঘটনায় অন্তত ৭৯ জন নিহত হন।আরো অনেক যাত্রী এখনো নিখোঁজ আছেন।

১৪ ই জুন বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে,এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার অন্যতম। কর্তৃপক্ষ জানিয়েছে,গ্রিসের দক্ষিণের পেলোপোননিস উপদ্বীপ থেকে ৭৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় রাতের বেলা নৌকাটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরের সবচেয়ে গভীরতম অঞ্চলের কাছাকাছি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।পানির গভীরতার কারণে ডুবে যাওয়া ধাতব নৌকাটিকে খুঁজে পাওয়া কঠিন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হাইপোথারমিয়ার উপসর্গ দেখা যাওয়ায় উদ্ধারকৃতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে,এ পর্যন্ত ৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।সংস্থাটি আরও জানায়, উদ্ধারকৃতদের মধ্যে মিশর,পাকিস্তান, সিরিয়া ও প্যালেস্টাইনের যথাক্রমে ৩০, ১০, ৩৫ ও ২ জন নাগরিক রয়েছে।কোন বাংলাদেশী আছে কিনা তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গত ১৩ ই জুন মঙ্গলবার ইতালির কোস্ট গার্ড প্রথমবারের মতো গ্রীক কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত প্রতিরক্ষা এজেন্সি ফ্রনটেক্সকে একটি নৌকার বিষয়ে সতর্কবাণী দেয়।পরদিনই সেটি ডুবে গেলো। বুধবার ডুবে যাওয়া নৌকার উদ্ধার কার্যক্রমে গ্রীক কোস্ট গার্ডের ৬টি নৌযান,নৌবাহিনীর ১টি রণতরী, ১টি সামরিক পরিবহন বিমান, বিমানবাহিনীর ১টি হেলিকপ্টার,অন্যান্য পরিবহন ও ফ্রনটেক্সের ১টি ড্রোন অংশ নিচ্ছে। গ্রীসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপৌলু উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের সেবা শুশ্রূষা কার্যক্রম পরিদর্শন করেন।পরিস্থিতি বিবেচনায় দেশটির রাজনৈতিক দলগুলো আগামী ২৫ জুনের নির্বাচনকে সামনে রেখে তাদের পরিকল্পিত প্রচারণা স্থগিত রেখেছে।অভিবাসন প্রত্যাশীদের এহেন করুণ পরিনতির শোক ছড়িয়ে পড়েছে পুরো গ্রিসজুড়ে। সূত্র:-ভয়েস অফ আমেরিকা ও রয়টার্স।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...