সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘মিলিটারি এলো গ্রামে’ গ্রন্থের মোড়ক উম্মোচন করলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন,মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ও গৌরবের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের সাহিত্যের বিশাল অংশ জুড়ে লিখেছেন কবি সাহিত্যিকরা। শিবুকান্তি দাশ সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ছোটোদের জন্য লিখে আসছেন ছড়া কবিতা, গল্প,প্রবন্ধ। তার লেখা মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘মিলিটারি এলো গ্রামে’ বইটি পড়ে আমাদের শিশু কিশোররা জানতে পারবে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা। সাথে ইতিহাসও জানা হবে তাদের। আমি বইটির বহুল প্রচার কামনা করি।
মঙ্গলবার  (১৩ জুন) দুপুরে সচিবালয়ে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দাপ্তরিক কায্যালয়ে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘ মিলিটারি এলো গ্রামে’ গ্রন্থের মোড়ক উম্মোচন করে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ বর্তমান’ পত্রিকার প্রধান সম্পাদক মুক্তিযুদ্ধের গবেষক, লেখক নাসির উদ্দিন চৌধুরী, দেশ বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক লাকি আক্তার ও বিশিষ্ট প্রকাশক রেহেনা পারভিন ও লেখক শিবুকান্তি দাশ।
ড. হাছান মাহমুদ বলেন, মিলিটারি এলো গ্রামে’ বইটির নামকরণ যথার্থ। মন্ত্রী মুক্তিযুদ্ধে নিজের স্মৃতিচারণ করে বলেন, আমাদের চট্রগ্রামে মিলিটারিকে বলা হতো পাঞ্জাবি। পাঞ্জাবি আসার কথা শুনে সবাই তখন ভয়ে পালিয়ে যেতো নিরাপদ স্থানে। যুদ্ধে পাঞ্জারিবা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতো, লোকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার এলাকায় একদিনে ১২শ বাড়ি ঘর পুড়িয়ে দেয়। তখন আমরাও পালিয়ে গিয়েছিলাম। তিনি বলেন, আমাদের সাংরাদিকরা যদি পেশার পাশাপাশি অনেকে লেখালেখি করে থাকেন। এটা ভালো দিক। প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের সব খবর

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের প্রথম সভা গত ১১ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইপিপি খন্দকার মোহাম্মদ এমাদাদুর...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে...

সর্বশেষ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।...

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম...