রবিবার, ২১ জুন ২০২৬

নারায়ণগঞ্জের স্বনামধন্য সাংবাদিক রাজু আহমেদ হকি ফেডারেশনের সদস্য নির্বাচিত হলেন

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক তারকা হকি খেলোয়াড় প্রয়াত খাজা রহমতউল্লাহ ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির( সাধারণ সম্পাদক) সবশেষ নারায়ণগন্জের প্রতিনিধি।অনেক দিন পর বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটিতে এলেন নারায়ণগঞ্জের কেউ।আজ ১২ ই জুন সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের স্বনামধন্য সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ।তাঁর এই অর্জনে বেশ খুশী নারায়ণগঞ্জের মিডিয়া সহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১২ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান স্বাক্ষরিত ঐ পত্রে জানানো হয়, বাংলাদেশ হকি ফেডারেশন কার্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্নের লক্ষ্যে নির্বাচনী তফসিল অনুযায়ী সহ-সভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ১টি, যুগ্ম সম্পাদক পদে ২টি, কোষাধক্ষ্য পদে ১টি এবং সদস্য পদে ১৯টিসহ মোট ২৮টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর কোন পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে স্ব স্ব পদে নির্বাচিত ঘোষণা করা হয়। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, এই সম্মানের জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সম্মান নারায়ণগঞ্জবাসীর।তিনি আরও বলেন আমি একই সাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজু আহমেদ বলেন আপনারা জানেন, নারায়ণগঞ্জে হকির এক সময় সুদিন ছিল।আমাদের অগ্রজ প্রতীম মরহুম খাজা রহমত উল্লাহ ভাই ছিলেন হকিতে আমাদের আইডল।জাতীয় দলে নারায়ণগঞ্জের অনেকে খেলেছেন, বিপ্লব দা, জামিল, মনির, সোহেল, কোরবান, মোস্তফা ভাইদের মত নারায়ণগঞ্জের বহু হকি খেলোয়াড়রা এক সময় ঢাকার নামকরা ক্লাবগুলোতে খেলেছেন, মাঠ কাঁপিয়েছেন। আমি নিজেও নারায়ণগঞ্জ জেলা হকি দলে এক সময় অন্তর্ভুক্ত হয়েছিলাম।পরবর্তীতে জেলা হকি দলের ম্যানেজার ছিলাম।বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটি অতীতের যেকোন কমিটির তুলনায় অত্যন্ত শক্তিশালী।হকিকে ভালোবাসেন যারা তারাই এসেছেন এই কমিটিতে।তাই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ হকি দল আগামীতে ভালো করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা রাখি হকি ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ত্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জেও হকির সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে বিশ্বজুড়ে উৎপাদন ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। আমাদের...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

সর্বশেষ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...