রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় নৌকার প্রার্থী সুন্দর আলীর জয়

নারায়ণগঞ্জ সংসদীয় আসন-২ এর এলাকাধীন আড়াইহাজার পৌরসভার বহুল আলোচিত সমালোচিত নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন কারণে মিডিয়ার আলোচনায় আসছিলো এই পৌরসভার নির্বাচন।বিএনপির কোন প্রার্থী না থাকলেও মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহন নির্বাচনকে জমিয়ে তুলেছিলো।
শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ৫১০২ ভোটের বড়ো ব্যবধানে জয়লাভ করেন। আজ ১২ ই জুন সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে পৌরসভার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।পরে ভোট গণনা শেষে নৌকার প্রার্থী সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
ভোটের ফলাফল থেকে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মো. সুন্দর আলী পেয়েছেন ৯৯৯২ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪৮৯০ ভোট।অন্যদের মধ্যে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে আরেক স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ পেয়েছেন ২১০৭ ভোট। নির্বাচনে প্রদেয় মোট বৈধ ভোটের সংখ্যা ছিলো ১৮ হাজার ৩৩৮টি। বাতিল হয়েছে ৪৪ ভোট।আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪৬৫। এ ছাড়া তিনটি সংরক্ষিত আসনে ১০ ও নয়টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...