মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিরোধীদের উপর বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার

- Advertisement -
Single page 1st Paragraph

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ২ বছরেরও বেশি সময় পর মিয়ানমারের সামরিক সরকার তাদের শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান সশস্ত্র ও বেসামরিক প্রতিরোধের বিরুদ্ধে প্রাণঘাতী বিমান হামলার তীব্রতা বাড়ানো অব্যাহত রেখেছে। মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকরা জানান,এই বিমান হামলায় বেসামরিক ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্যবস্তু ও ভুক্তভোগী।সারা দেশ থেকে পাওয়া বিমান হামলার তথ্য বিভিন্ন মানবাধিকার সংস্থা,দাতব্য সংস্থা ও প্রতিরোধকারীদের বক্তব্যের সত্যতার মিল পাওয়া যায়। তারা জানিয়েছেন,মিয়ানমারের সামরিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোন সারা মিয়ানমার জুড়ে নজিরবিহীন হারে লক্ষ্যবস্তু তথা জান্তাবিরোধী গনতন্ত্রপন্থীদের ওপর বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ব্রিটিশ গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারের জান্তাদের বর্বরতার হিসাব রাখছে।সংস্থাটি এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে গড়ে ৪৯টি করে আকাশ পথে হামলা গণনা করেছে,যেটি গত বছরের মাসিক ৩৯টি হামলার চেয়ে ২৫ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট বা এসিএলইডি বিমান হামলা বেড়ে যাওয়ার বিষয়টির ওপর নজর রাখছে।প্রকল্পের দেওয়া হিসেব অনুযায়ী, এ বছরের প্রথম ৩ মাসে ১৫০টি হামলা হয়েছে,যা সামরিক অভ্যুত্থানের পর যেকোনো ত্রৈমাসিকে সর্বোচ্চ সংখ্যক হামলা। প্রকল্পটি আরও জানায়, বিমান হামলার বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।তারা সামরিক বাহিনীর আকাশ পথে হামলায় জানুয়ারি থেকে মার্চে ১৪৬টি মৃত্যুর ঘটনা চিহ্নিত করেছে। এ সংখ্যাটিও অভ্যুত্থানের পর যেকোনো ত্রৈমাসিকের সর্বোচ্চ। প্রকল্পটি মার্চের শেষ থেকে এখন পর্যন্ত আরও ৩৩০ জনের মৃত্যু চিহ্নিত করেছে,যার মধ্যে ১১ এপ্রিলের হামলাও অন্তর্ভুক্ত।

এ হামলায় মিয়ানমারের কেন্দ্রে অবস্থিত সাগাইং অঞ্চলের একটি উৎসব উদযাপনের জন্য উপস্থিত হওয়া অন্তত ১৬০ পুরুষ, নারী ও শিশু নিহত হন। দাতা সংস্থাগুলো জানিয়েছে, বেসামরিক ব্যক্তিরাই মূলতঃ আক্রান্ত হচ্ছেন।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...