সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব ও লিভার কেয়ার সোসাইটির যৌথউদ্যোগে আন্তর্জাতিক ন্যাশ দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

ন্যাশ বা ফ্যাটি লিভার (লিভারে চর্বি জনিত ক্ষত ও প্রদাহ) একটি নিরব ঘাতক। বাংলাদেশে প্রতি ৪ জনে ১ জন, স্থুলাকার শিশুদের প্রতি ৫ জনের ২ জন, ডায়াবেটিস রোগী ও স্থুলাকার ব্যক্তিদের প্রতি ৫ জনের প্রায় ৩ জন ফ্যাটি লিভারে ভুগছে। এ ক্ষেত্রে আতংকিত নয়, আমাদের সচেতনতা প্রয়োজন।
আন্তর্জাতিক ন্যাশ দিবস উপলক্ষে ৮ জুন বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ও লিভার কেয়ার সোসাইটির যৌথ সভায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত উক্ত সভায় বক্তারা আরো বলেন- স্থুলতা বা অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, হাইপোথাইরয়েডিজম, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও আরামপ্রিয় জীবন যাপন, জাংক ফুড, ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি ও কোলা জাতীয় পানীয় আসক্তি, মদ ও অন্যান্য মাদকদ্রব্য সেবন, কিছু ওষুধের ক্ষতিকর প্রভাব এবং হেপাটাইটিস বি ও সি সংক্রমন ফ্যাটি লিভারের অন্যতম কারণ।
তারা বলেন- ফ্যাটি লিভার প্রতিরোধে প্রতিদিন নূন্যতম ৪০ মিনিট জগিং বা হাটতে হবে। এছাড়াও সাতাঁর কাটা, সাইকেল চালানো এবং বাগানে কাজ করার অভ্যাস করা যেতে পারে। ফাস্ট ফুড, জাংক ফুড, তৈলাক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি ও চর্বি জাতীয় খাবার এবং কোলা পানীয় বর্জন করতে হবে। সূষম খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। যাতে সম্পৃক্ত চর্বি অল্প এবং আঁশ এর পরিমাণ বেশি থাকে। ধুমপান, মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় পণ্য বর্জন করতে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
সভায় অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান। প্রধান বক্তা ছিলেন লিভার কেয়ার সোসাইটির সভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
বক্তব্য রাখেন লিভার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তারেক শামস। খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করেন পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান বলেন, শহর পর্যায়ে ফ্যাটি লিভার আক্রান্তের সংখ্যা বেশি। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমাদের জীবন যাপনের ধরণ পরিবর্তন করতে হবে। খেলাধুলা এবং হাঁটার পরিবেশ সৃষ্টি করতে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, মানুষের জীবনের সুস্থতার বিষয় হচ্ছে সুস্থতা। এক পরিসংখ্যান মতে দেশে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি। এর পেছনে যা ব্যয় হয় তা স্বাস্থ্য খাতের বাজেটের দ্বিগুন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু প্রমূখ।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...