রবিবার, ১৪ জুন ২০২৬

প্রথম জাতীয় চা পুরস্কারে ইস্পাহানির অনন্য অর্জন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় চা পুরস্কার-এ দুইটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিলো ইস্পাহানি টি লিমিটেডের চা বাগান। বাংলাদেশের চা শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘জাতীয় চা দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার পায় ইস্পাহানি। ইস্পাহানি টি লিমিটেডের পক্ষ থেকে ‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেছেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা- টি এস্টেট, গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘উপলক্ষী ত্রিপুরা’।

প্রথম বাঙালি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘চা বোর্ড’-এর চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হন ১৯৫৭ সালের ৪ জুন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২১ সাল থেকে বাংলাদেশ চা বোর্ড প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদযাপন করছে। ‘৩য় জাতীয় চা দিবস’ উপলক্ষে ৪ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড।

দেশের চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’

দেওয়া হয় এবারের অনুষ্ঠানে। ‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান’ হিসেবে পুরস্কার জিতে নেয় ইস্পাহানির জেরিন চা বাগান। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির হাত থেকে ইস্পাহানির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি । এছাড়াও ‘ শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘উপলক্ষী ত্রিপুরা’। এ পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা- টি এস্টেট, গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘উপলক্ষী ত্রিপুরা’ ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, ইমরান আহমদ এমপি এবং উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এফ.বি.সি.সি.আই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ্‌ মঈনুদ্দীন হাসান এবং বাংলাদেশ চা সংসদের সভাপতি কামরান টি আহমেদ।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...