শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার উদ্যোগে হজযাত্রীদের প্রশিক্ষণ ও সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

 চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ যাত্রীদের হজ পালন সহজতর করার লক্ষ্যে রাউজানের নোয়াপাড়ায় আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার উদ্যোগে আল মারুফ হজ্ব কাফেলার সার্বিক সহযোগিতায় ৪৯ জন হজযাত্রী নিয়ে এক হজ প্রশিক্ষণ কর্মশালা, দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন (শনিবার) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলমান প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা খাদেমুল হুজ্জাজ, অভিজ্ঞ মুয়াল্লিম হযরতুলহাজ্ব মাওলানা কাজী মাহমুদুল হক কাদেরী। প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া। প্রধান প্রশিক্ষক প্রবীণ আলেমে দ্বীন হযরতুহাজ্ব আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদেরী। উদ্বোধক ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানি। বিশেষ অতিথি ছিলেন এম আবুল বশর (বাবুল),নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মনিরুল ইসলাম, গোল্ডেন বেঙ্গল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড এর এমডি আলহাজ্ব এম বোরহান, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম ইসলাম বাবুল, মুয়াল্লিম মাওলানা এস. এম. হেলাল চিশতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ, মাওলানা মাহমুদুর রহমান, আলহাজ্ব কাজী নাজমুল হক, মাষ্টার ফয়সাল আহমেদ, হাফেজ কাজী ইনজেমামুল হক রেজা, হাজী আবুল ফয়েজ, হাজী আলী আহমদ তালুকদার, খোরশেদ সওদাগর, মাওলানা আলী আজম, নাজিম উদ্দিন, সারজান হোসেন দিদার প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজ যাত্রীদেরকে সম্মাননা স্মারক ছাড়াও পবিত্র হজ পালনকালের প্রয়োজনীয় জিনিস উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে টলিব্যাগ, মিনার ব্যাগ,পাসপোর্ট ব্যাগ,জুতার ব্যাগ, কাংকরের ব্যাগ, একটি ছাতা, পুরুষের জন্য ১সেট ইহরামের কাপড়, কোমরের বেল্ট, মহিলার ১টি বোরকা ও একটি হিজাব। এছাড়াও প্রশিক্ষণকালিন সময়ে নাস্তা, দুপুরের খাবার ব্যবস্থা ছিল।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...