বুধবার, ৮ জুলাই ২০২৬

দরজার কবজার ভেতরে স্বর্ণ, শাহ আমানতে দুবাই ফেরত যাত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে থাকা ১২টি দরজার কবজা থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার ওজন ৭৪৬ গ্রাম (২৪ ক্যারেট)। এছাড়া ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের বালাও উদ্ধার করা হয়েছে। এসময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (৪ জুন) সকাল ৮টার দিকে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটে চট্টগ্রামে আসা ফেনীর আবদুল করিম সজন নামে যাত্রীকে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। সজন ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা।

জানা গেছে, রোববার সকাল ৮টা ১০ মিনিটে ফ্লাই দুবাই এর এফজেড-৫৬৩ নামের ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানের যাত্রী ছিলেন আবদুল করিম। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা। এসময় দরজার কবজার ভেতরে সুকৌশলে রাখা ১১৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার (২৪ ক্যারেট),৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ (২৪ ক্যারেট), ১০০ গ্রাম ওজনের চুড়ি (২২ ক্যারেট), তিনটি মোবাইল ফোন (আইফোন ১৪, গোগল পিকজেল এবং রিডমি) ও দুটি ল্যাপটপ (থিঙ্ক প্যাড) উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও জিনিসপত্রের দাম ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, দুবাই ফেরত ওই যাত্রী স্বর্ণগুলো দরজার কবজার ভেতরে ঢুকিয়ে সুকৌশলে তার ব্যাগেজে বহন করছিলেন। বাংলাদেশ জুয়েলারি সমিতির হিসাব অনুযায়ী স্বর্ণগুলোর আনুমানিক বাজারদর ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...