বুধবার, ১১ মার্চ ২০২৬

আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

অজাতশত্রু রাজনীতিক আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (৩ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার প্রয়াত চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের জানাযা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান বলেন, ‘আফছারুল আমীন একজন অজাতশত্রু মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে আমাদের দল বিশেষ করে চট্টগ্রাম আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, ‘ডা. আফছারুল আমীন যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে কারাগারে গেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম শহরে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন, যা থেকে মানুষ উপকৃত হচ্ছে।’

শুক্রবার বিকেলে ঢাকায় একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আফছারুল আমীন ইন্তেকাল করেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত ডা. আফছারুল আমীন পূর্বে সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বপালন করেছেন।

এই বিভাগের সব খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ১২ মার্চ থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির...

লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল স্কুল ছাত্রীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে কামাল হোসেন (৪১) নামে একজন আহত হয়েছেন। বুধবার...

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির...

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ১২ মার্চ থেকে...

লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল স্কুল ছাত্রীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫)...

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের...

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ...

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাঠামোগত সংস্কারের আহ্বান সিপিডির

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেন্টার ফর...

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...