মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রোহিঙ্গা শরনার্থীদের জন্য জরুরী ভিত্তিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে জাতিসংঘ

- Advertisement -
Single page 1st Paragraph

মাসিক ১২ ডলার থেকে কমে হলো ১০ ডলার এই মাস থেকে তা নেমে হবে ৮ ডলার।বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য আন্তর্জাতিক বরাদ্দের হিসাব এটা।বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় নতুন করে ঘাটতির সম্মুখীন হওয়ায়, অবিলম্বে তহবিল বিষয়ে আন্তর্জাতিক সমর্থনের জন্য আবেদন করেছে জাতিসংঘ।খবর ইউএনবির।
বৃহস্পতিবার (১ জুন) থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মাসিক খাদ্য ভাউচার তিন মাসের মধ্যে দ্বিতীয়বার কমছে।এর মধ্য দিয়ে রোহিঙ্গাদে দৈনিক রেশনের ৩৩ শতাংশ হ্রাস পাবে।

শিবিরের রোহিঙ্গাদের প্রত্যেককে, মাত্র ৮ ডলার (৮৪০ টাকা) সমমূল্যের ফুড ভাউচার দেয়া হবে প্রতি মাসে। এটাই তাদের জীবনধারণের একমাত্র উপায়, তাদের আর কেনো বিকল্প নেই।

রোহিঙ্গা পরিবারের মা-বাবারা ইতোমধ্যে কম খাচ্ছেন, যাতে তাদের সন্তানেরা খেতে পায়।খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল প্রায় ১০ লাখ শরণার্থীর জীবনে রেশনের কাটছাঁট প্রভাব ফেলবে।এদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ বা সম্ভাবনা নেই।

চলতি বছরের শুরুতে রোহিঙ্গারা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) থেকে মাথাপিছু মাসিক ১২ ডলার মূল্যমানের রেশন পাচ্ছিলেন; যা দিয়ে কেবল তাদের দৈনিক চাহিদা মিটতো।অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ ডলার করা হয়।এখন থেকে তা হবে ৮ ডলার মূল্যমানের।

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য হ্রাস করা প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন,আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য কমাতে বাধ্য হচ্ছে।শরণার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে এর প্রভাব হবে ভয়াবহ। নারী, শিশু ও সবচেয়ে নাজুক মানুষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন।তিনি আরো বলেন, আমরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায়, তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, খাদ্য ও শিক্ষার জন্য মোট যে পরিমাণ অর্থ দরকার,তার মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন মিলেছে।এই শরণার্থীদের সাহায্য-সহযোগিতার আর কোনো উৎস নেই। রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত মানুষের কাজ করার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়নের ওপর।

রোহিঙ্গা শরণার্থীদের জীবন-রক্ষাকারী সহায়তায়, এই নতুন কাটছাঁটের উদ্যোগ নেয়া হলো এমন এক সময়, যখন তারা বিধ্বংসী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব আর সেই সঙ্গে তাদের শিবিরগুলোতে এই বছরের বিরাট এক অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন; এখন হাজার হাজার শরণার্থীর সাহায্য ভীষণ প্রয়োজন।রাসেল আদিত্য
রোহিঙ্গা শরনার্থীদের জন্য জরুরী ভিত্তিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে জাতিসংঘ

রাসেল আদিত্য,স্লোগান ডেস্ক।।
মাসিক ১২ ডলার থেকে কমে হলো ১০ ডলার এই মাস থেকে তা নেমে হবে ৮ ডলার।বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য আন্তর্জাতিক বরাদ্দের হিসাব এটা।বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় নতুন করে ঘাটতির সম্মুখীন হওয়ায়, অবিলম্বে তহবিল বিষয়ে আন্তর্জাতিক সমর্থনের জন্য আবেদন করেছে জাতিসংঘ।খবর ইউএনবির।
বৃহস্পতিবার (১ জুন) থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মাসিক খাদ্য ভাউচার তিন মাসের মধ্যে দ্বিতীয়বার কমছে।এর মধ্য দিয়ে রোহিঙ্গাদে দৈনিক রেশনের ৩৩ শতাংশ হ্রাস পাবে।

শিবিরের রোহিঙ্গাদের প্রত্যেককে, মাত্র ৮ ডলার (৮৪০ টাকা) সমমূল্যের ফুড ভাউচার দেয়া হবে প্রতি মাসে। এটাই তাদের জীবনধারণের একমাত্র উপায়, তাদের আর কেনো বিকল্প নেই।

রোহিঙ্গা পরিবারের মা-বাবারা ইতোমধ্যে কম খাচ্ছেন, যাতে তাদের সন্তানেরা খেতে পায়।খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল প্রায় ১০ লাখ শরণার্থীর জীবনে রেশনের কাটছাঁট প্রভাব ফেলবে।এদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ বা সম্ভাবনা নেই।

চলতি বছরের শুরুতে রোহিঙ্গারা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) থেকে মাথাপিছু মাসিক ১২ ডলার মূল্যমানের রেশন পাচ্ছিলেন; যা দিয়ে কেবল তাদের দৈনিক চাহিদা মিটতো।অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ ডলার করা হয়।এখন থেকে তা হবে ৮ ডলার মূল্যমানের।

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য হ্রাস করা প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন,আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য কমাতে বাধ্য হচ্ছে।শরণার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে এর প্রভাব হবে ভয়াবহ। নারী, শিশু ও সবচেয়ে নাজুক মানুষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন।তিনি আরো বলেন, আমরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায়, তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, খাদ্য ও শিক্ষার জন্য মোট যে পরিমাণ অর্থ দরকার,তার মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন মিলেছে।এই শরণার্থীদের সাহায্য-সহযোগিতার আর কোনো উৎস নেই। রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত মানুষের কাজ করার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়নের ওপর।

রোহিঙ্গা শরণার্থীদের জীবন-রক্ষাকারী সহায়তায়, এই নতুন কাটছাঁটের উদ্যোগ নেয়া হলো এমন এক সময়, যখন তারা বিধ্বংসী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব আর সেই সঙ্গে তাদের শিবিরগুলোতে এই বছরের বিরাট এক অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন; এখন হাজার হাজার শরণার্থীর সাহায্য ভীষণ প্রয়োজন।

চলতি বছর, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা বিশেষভাবে নাজুক।কারণ,৮৭ কোটি ৬০ লাখ ডলার সাহায্যের যে আবেদন ২০২৩ সালে করা হয়েছে ১ জুন নাগাদ তার মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন মিলেছে। এর ফলে অন্যান্য জরুরি কর্মসূচি ও কর্মকাণ্ডে কাটছাঁট করা হচ্ছে।জরুরী ভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে না এলে এই বিশাল জনগোষ্ঠীর জন্য ভয়াবহ আগামী অপেক্ষা করছে।

সূত্র:-ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

সর্বশেষ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...