শনিবার, ২৭ জুন ২০২৬

পটিয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শাহেদুল ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টায় উপজেলার ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। শাহেদুল ছনহরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে ও পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের ছোট ভাই পারভেজ জানান, বৃহস্পতিবার রাতে বাথুয়া ব্রিজ এলাকায় যান শাহেদুল। সেখানে পারিবারিক বিরোধ থাকা মামুন হোসেন, রুবেল, কফিল, সায়েদুলসহ ১০-১২ জন তাকে ধরে ব্রিজের নিচে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে শাহেদুল জ্ঞান হারিয়ে ফেললেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও ঘিরে ফেলেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে আমি প্রাণে রক্ষা পাই। পরে শাহেদুলকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সাজ্জহাদ হোসেন বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শাহেদুল মারা গেছেন। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...