শনিবার, ২৭ জুন ২০২৬

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনোয়ারা পিএবি সড়কের ফাজিলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহিনুর আক্তার এবং তাঁর দুই সন্তান মো. মানিক ও মো. মিরাজ। মানিক অনার্সে পড়তেন। মিরাজ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। শাহিনুর পটিয়া উপজেলার জিরি গ্রামের শফিউল আলমের স্ত্রী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মুহাম্মদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা আর বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত আবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

মনজুর আলম নামে স্থানীয় একজন তাদের হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, সিএনজিতে যারা ছিলেন তারা সকলে একই পরিবারের সদস্য। মা, দুই ছেলে ও এক মেয়ে ছিল। তাদের মধ্যে এক ছেলের আজ দাখিল পরীক্ষা শেষ হয়েছে। ঘটনাস্থলেই মা মারা গেছেন। হাসপাতালে নেয়ার পর দুই ছেলেকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...