বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে বাংলদেশ বন গবেষণা ইনস্টিটিউট পরিচালকের বিরুদ্ধে মামলা

সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না’ বলে মন্তব্য করায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড.রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।  বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো.জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ মে ফেসবুকে ১৯ এপ্রিল ও ২৮ মার্চ এর দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখতে পান। এসব প্রতিবেদনের একটি শিরোনাম ছিল ‘সাকা চৌধুরি কখনো যুদ্ধাপরাধী ছিল না: ড. রফিকুল হায়দার’ এবং আরেকটির শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের নিরপরাধ দাবি করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বক্তব্য’।
ড. রফিকুল হায়দার বিএফআরআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিরপরাধ বলে দাবি করেছেন। তার বক্তব্যের ৪৪ সেকেন্ডের একটি অডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়।
অডিওতে বাদী শুনতে পান, ‘সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধী ছিল না। ভালো মানুষ ছিল।
তার এলাকায় খবর নাও। তার একটাই দোষ-হাসিনাকে আঘাত করেছে সংসদে দাঁড়িয়ে। ’
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী  বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলো না’ বলে মন্তব্য করেছেন বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।
মামলার বিষয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. রফিকুল হায়দার বলেন, আমি গাজীপুরে মিটিংয়ে আছি। পরে কথা বলবো।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...