শুক্রবার, ১০ জুলাই ২০২৬

১৪ দলের সমাবেশে দু’পক্ষের সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ আহত ১০

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়ে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চসিক ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হয় বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিছিল নিয়ে সমাবেশে আসার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দু’পক্ষই ইট পাটকেল ছুড়তে শুরু করে। পরে এটি সমাবেশের চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত গড়ায়। এ সময় কাউন্সিলর ওয়াসিম মাথায় আঘাত পান। পরে সিনিয়র নেতাদের সহযোগিতায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর ওই সমাবেশের আয়োজন করে ১৪ দল। সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় তারা চেয়ার ছোড়াছুড়ি ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ কয়েকজন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...