মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

এরদোগানের বিজয়ের আদ্যোপান্ত

রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের বহুল আলোচিত রান অফে রিসেপ তাইয়েপ এরদোগান বিজয়ী হয়ে বিশ্বজুড়ে মিডিয়ায় শিরোনাম হয়েছেন।ব্যর্থ হয়েছে পশ্চিমাদের সকল প্রচেষ্টা।তো কিভাবে এই মধুর বিজয় অর্জন করলেন এরদোগান,আজ জাজিরা ও রয়টার্সের পর্যবেক্ষণে বেড়িয়ে আসা বিস্তারিত থাকলো আমাদের পাঠকদের জন্য।
তুরষ্কে বসবাসরত ও পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী তুর্কীদের উভয় অংশেই এরদোগান সমর্থন পেয়েছেন।মোট ভোটের ৯৯ শতাংশেরও বেশি গননার পর এরদোগান ভোটের ৫২.১৬ শতাংশ ভোটের সমর্থন নিশ্চিত করে বিজয় নিশ্চিত করেছিলেন এবং চ্যালেঞ্জার কেমাল কিলিকদারোগ্লু ৪৭.৮৪ শতাংশ ভোটের সমর্থন পেয়েছেন। এরদোগান দেশের ৮১টি প্রদেশের মধ্যে ৫২ টিতে জিতেছেন, প্রথম রাউন্ডের চেয়ে যা একটি বেশি।যদিও কিলিকদরোগ্লু তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় জিতে তার প্রথম রাউন্ডের পারফরম্যান্স পুনরাবৃত্তি করেছিলেন।মোট ভোট প্রদানের হার ছিল ৮৫.৭শতাংশ ১৪ই মে প্রথম রাউন্ডের চেয়ে দেশীয় ভোট প্রদানের হার ৩ শতাংশ কম ছিল। বিদেশে বসবাসরত ৩.৪ মিলিয়ন যোগ্য তুর্কি ভোটারের মধ্যে ১.৭ মিলিয়ন এরও বেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০মে থেকে ২৪ মে পর্যন্ত রান-অফে।
৯৮ শতাংশ প্রবাসী ব্যালট বক্স খোলা হয়েছে।যেখানে এরদোগান ৫৯.৪ শতাংশ আন্তর্জাতিক ভোট পেয়েছেন, কিলিকদারোগ্লু ৪০.৬ শতাংশ পেয়েছেন।এক নজরে দেখে নেয়া যাক প্রবাসী তুর্কিদের মধ্যে কোন দেশ থেকে এরদোগান কতোটা সমর্থন পেয়েছেন। জার্মানিতে সবচেয়ে বেশি তুর্কি বসবাস করেন।সংখ্যায় যা ১.৫ মিলিয়ন।জার্মানী থেকে এরদোগান 67 শতাংশ ভোট পেয়েছেন।৯৫ শতাংশ লেবাননের তুর্কি ভোটাররা এরদোগানকে সমর্থন করেছেন।এরপরের স্থানে জর্ডান ৯০ শতাংশ এবং মিশর ৭৮ শতাংশ। নীচের নিম্নোক্ত দেশে বসবাসকারী তুর্কিদের মধ্যে এরদোগানকে সমর্থনের তালিকা দেওয়া হলো।
লেবানন ৯৫.২৮ শতাংশ, জর্ডান ৯০.৩৭শতাংশ, মিশর ৭৮.৫৯ শতাংশ, বেলজিয়াম ৭৪.৯১ শতাংশ, পাকিস্তান ৭৩.৯১ শতাংশ,অস্ট্রিয়া ৭৩.৮৮ শতাংশ,কিরগিজস্তান ৭১.৩৪ শতাংশ,নেদারল্যান্ডস ৭০.৪৫ শতাংশ, সৌদি আরব ৬৯.৩৪ শতাংশ,জার্মানি ৬৭.৩৬ শতাংশ,ফ্রান্স ৬৬.৫৭ শতাংশ, লিবিয়া৬৬.২৮ শতাংশ, কুয়েত ৬৪.৬১ শতাংশ, কাতার ৬১.৭১ শতাংশ, লাক্সেমবার্গ ৬০.৬৪ শতাংশ,ডেনমার্ক ৬০.৪৭ শতাংশ , আলজেরিয়া ৫৮.৯৬ শতাংশ,মরক্কো ৫৮.৫৮ শতাংশ, ইরাক ৫৮.৪২ শতাংশ, উজবেকিস্তান ৫৭.৫৫ শতাংশ,মালয়েশিয়া ৫৭.৫১ শতাংশ, ইরান ৫৫.০১ শতাংশ, নরওয়ে ৫৪.২৩ শতাংশ, আজারবাইজান ৫৩.৫৯ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনা ৫১.৫৪ শতাংশ এবং তানজানিয়া ৫০.৫৬ শতাংশ। সার্বিক বিশ্লেষণে দেখা যায়,প্রায় সকল দেশে বসবাসকারী প্রবাসীদের ম্যান্ডেট এরদোগানের পক্ষে এসেছে। সূত্র:-আল জাজিরা ও রয়টার্স।

এই বিভাগের সব খবর

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

সর্বশেষ

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...