মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নির্মানাধীন ভবন থেকে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ২৯শে মে সোমবার সকাল এগারোটার দিকে টানবাজার এলাকায় সিটি করপোরেশনের নির্মানাধীন পদ্ম সিটি প্লাজা-২ এ কাজ করার সময় নীচে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।অসাবধানতা বশতঃ পা পিছলে পড়ে এই ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান।  নিহত মো. আশাদুল ইসলামের (১৯) বাড়ি রংপুর জেলা।সে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন৷ সেখানে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে ওসি বলেন, সিটি করপোরেশনের নির্মাণাধীন ১৪ তলা ভবনটির চতুর্থ তলায় মাচা বাঁধার কাজ করছিলেন আশাদুলসহ অন্য শ্রমিকরা৷ মাচা বেঁধে নিচে নামার সময় পা পিছলে পড়ে যান আশাদুল৷পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্তের পর বিকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভবনটি নির্মাণ কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রত্না এন্টারপ্রাইজ৷খোঁজ নিয়ে জেনেছি,নিরাপত্তার জন্য বেল্ট পরেছিলেন শ্রমিকরা৷ ঘটনার সময় বেল্ট খুলে নাশতা খেতে নিচে নামতে যাচ্ছিলেন ওই শ্রমিক৷ তখন পা পিছলে নিচে পড়ে যান৷ এ বিষয়ে কথা বলতে রত্না এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাকির হোসেনকে মোবাইলে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।পরে এসএমএস করলেও তার রিপ্লাই দেননি তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট...

সর্বশেষ

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...

‘দি মেসেজে’র মহিলা মাহফিল

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন...

চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা...

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...