শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের আস্তানা থেকে ছাড়া পেল মিনিস্টার হিউম্যান কেয়ার এর টেরোটরি সেলস ম্যানেজার ফয়েজ

চট্টগ্রামের সন্ধীপে মিনিস্টার হিউম্যান কেয়ার এর টেরোটরি সেলস ম্যানেজারকে অপহরণ করে অজ্ঞাত স্হানে আটকে রেখে পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপন আদায়ের অভিযোগ উঠেছে ৫ জনের অপহরণ কারী একটি গ্রুপের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল শনিবার সকাল সাড় ৯ টায় সন্ধীপ উপজেলার শিবের হাটে সাইফুল নামের এক অপহরণ কারীর গুদাম ঘরে।
ঘটনার শিকার টেরোটরি সেলস ম্যানেজারের নাম ফয়েজ আহমেদ ভূইয়া (৩৪)। তিনি সীতাকুণ্ড উপজেলার পূর্ব আমিরাবাদ গ্রামের মাহমুদুর রসিদ ফারুকের ছেলে। এঘনায় ফয়েজ আহমেদ বাদী হয়ে ৫ জনকে আসামী করে চট্টগ্রামের চীপ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং-৩৭০ /২০২৩ দায়ের করেন। বর্তমানে টুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এস আই মো. মাসুক মামলাটি তদন্ত করছেন।
মামলার আসামীরা হলেন সন্ধীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮), মার্শাল মেম্বার (৩৩), মেহেদী (২৮), শরীফ (২৩) ও হাসান মো. শাহরীয়ার আলম(৩৭) পিতা – অজ্ঞাত। মামলার বিবরণে জানাযায় ফয়েজ ভুইয়া মিনিস্টার হাইটেক কোম্পানির সীতাকুণ্ড শাখার এস এম পদে কর্মরত আছেন। সন্ধীপ উপজেলা ও তার কর্মস্থল হওয়াতে চাকুরী ও মার্কেটিং এর জন্য প্রায় সন্ধীপ যাওয়া আসা করতেন কুমিরা গুপ্তছড়া ফেরিঘাট দিয়ে। আসামী সাইফুল ইতিপূর্বে সদ্বীপ উপজেলায় মিনিস্টার হাইটেক এর ডিস্টিবিউটর পাওয়ার জন্য আবেদন করেন। ফয়েজ ভুইয়া সীতাকুণ্ড ও সন্দ্বীপে কর্মরত থাকায় সাইফুলের প্রতিষ্ঠানটি ভিজিট করার দায়িত্ব পায়। ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে ফয়েজ ভুইয়া সন্দ্বীপ গুপ্তছরা ফেরী ঘাটে পৌছলে আসামী সাইফুল মোটর সাইকেল যোগে ফয়েজকে শিবের হাট তার প্রতিষ্ঠানে নিয়ে যায়। এরপর অপরাপর আসামীরা জড়ো হয়ে ফয়েজকে একটি গুদামে পুরোদিন এবং রাত আটকে রেখে তার উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালায় আসামীরা।
এক পর্যায়ে ফয়েজের পিতার কাছে ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ফয়েজের পিতা ছেলের প্রাণহানির সঙ্কায় পর দিন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিবের হাট শাখায় আসামী শাহরিয়ার আলমের একাউন্টে প্রেরণ করেন। পরে আসামীরা ওই টাকা উত্তোলন করে ফয়েজ ভুইয়াকে ছেড়ে দেন। এ ব্যাপারে মামলার আইও এস আই মাসুক বলেন ঘটনাস্হলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে আসামীদের চিন্হিত করা গেছে। এ ব্যাপারে টুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এসপি মো. আপেল মাহমুদ বলেন প্রাথমিক ভাবে আসামীদের সনাক্ত করা গেছে। আরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...